Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yuzvendra Chahal: ধনশ্রী অতীত, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে জড়ালেন চাহাল! এক ফ্রেমে ধরা দিলেন দুইজনে

ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছে একমাসও হয়নি। এরইমধ্যে নতুন সম্পর্কে সিলমোহর দিলেন চাহাল! আইপিএলের মধ্যেই চাহালের প্রেম কাহিনী নিয়ে জোরালো চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। বিগত বেশ কিছু সময় ধরেই চাহাল ও আরজে মাহভেশের সম্পর্ক নিয়ে প্রবল জল্পনা-কল্পনা চলছিল। এবার এই গুঞ্জন আরও উস্কে দিলেন চাহাল নিজেই।

ধনশ্রীর বিচ্ছেদের পর থেকেই চাহালের নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন ক্রমশ বেড়েই চলেছে। আইপিএল চলাকালীন আবারও এক ফ্রেমে ধরা দিলেন চাহাল এবং আরজে মাহভেশ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মাহভেশের সঙ্গে ছবি পোস্ট করেন পাঞ্জাব কিংস দলের ক্রিকেটার। ছবিতে সেলফি তুলতে দেখা যায় আরজেকে। তাঁর পরনে ছিল একটি সাদা টপ। পাঞ্জাব কিংসের জার্সিতে দেখা যায় চাহালকে। তাঁর চোখে ছিল চশমা।

Yuzvendra Chahal

চাহাল যে ছবি পোস্ট করেছেন তাতে মনে হয়েছে পাঞ্জাব কিংসের সঙ্গে সিএসকে ম্যাচের পর এই ছবি তোলা হয়েছে। এই ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন চাহালের চর্চিত বান্ধবী। চলতি মরশুমের শুরু থেকেই মাহভেশকে পাঞ্জাব কিংস দলকে সমর্থন জানাতে গ্যালারিতে থাকতে দেখা যাচ্ছে। ২০২৫ সালের আইপিএলে চাহাল পাঞ্জাব কিংসের হয়ে ১৮ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন।

চাহালকে নিয়ে বেশ কিছুদিন ধরেই ডেটিংয়ের গুঞ্জন চলছে। যদিও আরজে মাভভেশ এর আগে এই দাবিগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তাঁদের দু'জনকে একসঙ্গে দেখার পর থেকেই জল্পনা শুরু হয়।

তিনি বর্তমানে সিঙ্গল। এমনকি এখন প্রেম, বিয়ে নিয়ে ভাবছেনই না। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে, তিনি ক্যাজুয়াল ডেটিংয়ে বিশ্বাসী নন। তখনই তিনি কাউকে ডেট করবেন, যদি মনে হয় তাঁকে বিয়ে করা সম্ভব। অল্প বয়সেই ধাক্কা খেয়েছিলেন মেহবেশ। জানিয়েছেন নিজেই। মাত্র ১৯ বছর বয়সে এনগেজড হয়েছিলেন। ২১ বছর বয়সে সম্পর্ক ভেঙে যায়।

২০২৪ সালের ২৫ ডিসেম্বর আরজে মাহভেশ বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায় চাহালকেও। মাত্র ২৪ বছর বয়সে দিল্লির এই রেডিও জকি যথেষ্ট পরিচিতি পেয়েছেন। কয়েক দিন আগে একসঙ্গে দুজনের ছবি ভাইরাল হয়। তখন অবশ্য সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মাহভাশ।
২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন চাহাল এবং ধনশ্রী। তার পরের তিন বছর সম্পর্কে মিষ্টতা থাকলেও, ২০২৩ সালে ধনশ্রী তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে 'চাহাল' পদবি সরিয়ে ফেলেন, গত মাসেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে।

ভরণপোষণের অঙ্ক নিয়েও নানা জল্পনা -কল্পনা ছিল। ধনশ্রী ভার্মা ৬০ কোটি টাকা দাবি করেছেন বলে গুজব ছড়ায়। তবে ধনশ্রী স্পষ্টভাবে বলেছেন, "এটি সম্পূর্ণ ভিত্তিহীন। এত টাকা চাওয়া হয়নি"। চাহাল প্রথমে ৪.৭৫ কোটি টাকা দিতে রাজি হন, এই বিষয়টি নিয়ে আসল তথ্য সামনে আসেনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+