প্রো কবাডিতে তামিল থালাইভাসকে উড়িয়ে দুইয়ে পাটনা পাইরেটস
প্রো কবাডিতে আজ ছিল একটিই ম্যাচ। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে সেই ম্যাচে তামিল থালাইভাসকে তূর্ণ করল পাটনা পাইরেটস। খেলার ফল ৫২-২৪। প্রো কবাডিতে তিনবারের চ্যাম্পিয়নরা এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকাতেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

(ছবি- প্রো কবাডি টুইটার)
এই ম্যাচের আগে অবধি দুই দলের পারস্পরিক সাক্ষাতে পাটনা পাইরেটসকে মাত্র ২ বারই হারাতে পেরেছিল তামিল থালাইভাস। হেরেছিল পাঁচটিতে। আজ সেই রেকর্ড গিয়ে দাঁড়াল ১০ ম্যাচে ৬ পরাজয়ে! চলতি মরশুমে প্রথম সাক্ষাত-সহ দুটি ম্যাচ টাই হয়েছিল।
Sunil, Neeraj and Shadloui ke High 5 🎯 se hua Patna ka ek dhamakedaar comeback 💥
— ProKabaddi (@ProKabaddi) January 28, 2022
The images 📸 from tonight's blockbusters are truly special! 👏
Want to see more? Visit https://t.co/EWWLNMn2lc NOW! 🙌#PATvCHE #SuperhitPanga #VIVOProKabaddi pic.twitter.com/ccQPjdpfly
কিন্তু এদিনের ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি পাটনা পাইরেটস। পাটনার রেইডার মনু গোয়াত সবচেয়ে বেশি ৯ পয়েন্ট নিশ্চিত করেন। রেইডার তথা অধিনায়ক প্রশান্ত কুমার ৮, সচিন ৬ পয়েন্ট আদায় করেন। ডিফেন্ডার নীরজ কুমার ও অলরাউন্ডার চিয়ানে মহম্মদরেজার সংগ্রহ ৬ পয়েন্ট করে। তামিল থালাইভাসের ডিফেন্ডার সাগর ৮ ও রেইডার অজিঙ্ক পওয়ার ৫ পয়েন্ট আদায়ে সক্ষম হন।
.@PatnaPirates - "🔟 din mein points table ki lead triple" 😏
— ProKabaddi (@ProKabaddi) January 28, 2022
Playoffs ki iss 'Hera Pheri' mein kaun karega Top-6 mein qualify? 👀#PATvCHE #VIVOProKabaddi #SuperhitPanga pic.twitter.com/LW1wYl45oc
১০ দিন পর খেলতে নেমেই বিশাল জয় ছিনিয়ে নিল পাটনা পাইরেটস। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। শীর্ষে থাকা বেঙ্গালুরু বুলস ১৫ ম্যাচে পেয়েছে ৪৬ পয়েন্ট। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে তামিল থালাইভাস। প্রো কবাডিতে কাল দাবাং দিল্লি কেসির মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস। এরপর বেঙ্গল ওয়ারিয়র্সের সামনে তেলুগু টাইটান্স।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications