তরুণ প্রতিভার জন্য সৌরভ শুধু নাম নয়, অভিজ্ঞতা থেকে বললেন পার্থিব
তরুণ প্রতিভাদের কাছে সৌরভ শুধু নাম নয়, অভিজ্ঞতা থেকে বললেন পার্থিব
তরুণ প্রতিভাদের কাছে কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় কী ছিলেন, নিজের অভিজ্ঞতা দিয়ে তা বাখ্যা করেছেন উইকেটরক্ষক পার্থিব প্যাটেল। কঠিন সময়ে দাদা কীভাবে দলের যুব তারকাদের পাশে দাঁড়াতেন, স্মৃতি হাতড়ে তাও বলেছেন পার্থিব। ঠিক কী বলেছেন গুজরাত তথা ভারতের এই তারকা ক্রিকেটার, তা জেনে নেওয়া যাক।

সৌরভের নেতৃত্বে পার্থিবের অভিষেক
২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন পার্থিব প্যাটেল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে টানা দুই থেকে তিন বছর জাতীয় দলে খেলেছিলেন গুজরাতের উইকেটরক্ষক। সেই সময় অধিনায়ক তাঁকে কীভাবে সমর্থন করেছিলেন, তা অকপটে জানিয়েছেন পার্থিব।

স্ট্যাম্প মিস করেছিলেন পার্থিব
২০০৩ সালে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন পার্থিব প্যাটেল। দুই দলের মধ্য়ে হওয়া টেস্ট সিরিজের অ্যাডিলেডে হওয়া ম্যাচ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে স্ট্যাম্প মিস করেছিলেন প্যাটেল। সে কথা স্মরণ করেছেন ভারতীয় উইকেটরক্ষক।

কী প্রতিক্রিয়া ছিল অধিনায়কের
পার্থিব প্যাটেল জানিয়েছেন, তাঁর ওই ভুল মার্জনা করেছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্ট্যাম্প মিস করার জন্য দাদা তাঁকে কিছুই বলেননি বলেও জানিয়েছেন পার্থিব। বলেছেন, উল্টে ওই ম্যাচের পর টিম ইন্ডিয়া যখন মেলবোর্ন ও সিডনিতে টেস্ট খেলতে গিয়েছিল, অধিনায়ক দলের প্রতি ক্রিকেটারকে একত্রে ভোজন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সন্ধ্যায় চা পানের সময় দাদা সৌরভ মেরি বিস্কুটের প্যাকেট নিয়ে প্রতি ক্রিকেটারের ঘরে যেতেন বলেও জানিয়েছেন পার্থিব।

নতুন বলে ব্যাটিং
২০০৩ সালের অস্ট্রেলিয়া সফরের ব্রিসবোর্ন টেস্টে অনবদ্য শতরান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাইশ গজে অধিনায়ককে যোগ্য সঙ্গত দিয়েছিলেন পার্থিব। নতুন বলে জেসন গিলসপিদের আগুনে পেস এবং সুইং সামলে দীর্ঘক্ষণ ক্রিজ আঁকড়ে পড়েছিলেন ১৭ বছরের প্যাটেল। এক একটি বল ফেস করার পর নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা অধিনায়ক সৌরভ কীভাবে এগিয়ে এসে তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন, স্মৃতি হাতড়ে জানিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক।

তরুণদের কাছে অভিভাবক দাদা
পার্থিব প্যাটেল জানিয়েছেন, কোনও সিরিজ চলাকালীন নিজের ঘর থেকে দলের প্রতি ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলতেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পার্থিবের কথায়, তরুণ তারকাদের চিন্তা না করে স্বাভাবিক ভাবে খেলার জন্য উৎসাহিত করতেন দাদা। যাই হয়ে যাক, কোনও ক্রিকেটার দল থেকে বাদ পড়বেন না বলে মহারাজ আশ্বাস দিতেন বলে জানিয়েছেন পার্থিব। ক্রিকেটাররা সেখান থেকেই ভালো খেলার রসদ পেতেন বলে দাবি করেছেন ভারতীয় উইকেটরক্ষক।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications