মাইলস্টোন গড়ার সিরিজে তারিফ আদায় করলেন পাক কন্যাদের থেকেও, বিরাটে মজে দুনিয়া
বিরাট মজে অনুষ্কায়, কিন্তু বিরাটে মজে প্রতিবেশী মুলুকের মহিলারাও। জানেন কি।
ভারত অধিনায়ক বিরাট কোহলি -র চওড়া ব্যাটে শুক্রবার ৫- ১ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারত। ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ নিজের সাফল্যের নেপথ্য নায়িকাকে সামনে এনেছেন। তিনি স্বাভাবিকভাবেই অনুষ্কা শর্মা।
কিন্তু বিরাট জানেন কি ভারতের চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের মেয়েরাও মজে বিরাটেই। আসলে পাকিস্তানি মহিলা ক্রিকেটার ব্রিগেডের কাছে একইরকম বড় তারকা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ষষ্ঠ একদিনের ম্যাচে ৩৫তম শতরান করে নিয়েছেন বিরাট কোহলি। এটা এই সিরিজে -র তৃতীয় শতরান। এদিনের তাঁর ১২৯ রানের ইনিংস ফের যেন সকলকে বাকরুদ্ধ করে দিয়েছে। পাকিস্তান মহিলা ক্রিকেট দলের সদস্য সৈয়দা নায়িন আবিদি ও কাইনাত ইমতিয়াজ বিরাটের প্রশংসায় কার্যত পঞ্চমুখ। তাঁরা লিখেছেন এত ফোকাসড ও স্থিতধী ব্যাটসম্যান। ৩৫ নম্বর ১০০। কী দারুণ ব্যাটিং। এদিকে আবিদি লিখেছেন , সেঞ্চুরিয়নে উচচমানের শতরান।
So focussed and concentrated as a batsman! 
100 number 35! Absolutely amazing batting !! He is a Genius!!👏@imVkohli #INDvSA
— Syeda Nain Abidi (@SyedaNain18) February 16, 2018
What a player. 😍 @imVkohli 🏏 https://t.co/ZZjox9uUeY
— Kainat Imtiaz (@kainatimtiaz16) February 16, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বিরাট কোহলি একমাত্র ব্যাটসম্যান যিনি দ্বিপাক্ষিক সিরিজে ৫০০ রানের মাত্রা পেরিয়েছেন , ১৮৬.০০ গড়ে তাঁর ঝোলায় ৫৫৮ রান। শুধু পাক মহিলা ব্রিগেডের সদস্যরাই নন, বিরাটের কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। কেভিন পিটারসন এর আগে এক সিরিজে তিনটি শতরানের নজির গড়েছিলেন , এবার সেই নজির ছুঁলেন বিরাট কোহলি। তাই বিরাটকে উল্কা ইমোজির সঙ্গে তুলনা করে টুইট করেছেন প্রাক্তন ইংলিশ অধিনায়ক।
Freak, Rockstar, Fighter, Winner, Believer - @imVkohli! ☄️😍☄️😍
— Kevin Pietersen (@KP24) February 16, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>৩৫ তম সেঞ্চুরি করে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানকারীর তালিকায় প্রথম পাঁচ জনের মধ্যে একজন হলেন কোহলি। মোট ৫৬ শতরান নিয়ে তালিকায় পঞ্ম স্থানে কোহলি। সকলেই ভাবছেন কী করে এরকম সম্ভব। তালিকায় ১০০ শতরান নিয়ে শীর্ষে মাস্টার-ব্লাস্টার সচিন। দ্বিতীয় স্থানে প্রাক্তন অসি অধিনায়ক রিকি পন্টিং (৭১)। এরপরের স্থানগুলিতে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তী ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা (৬৩) এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অল রাউন্ডার জ্যাক কালিস (৬২)।
Runs machine + Hundreds machine +Chasing Machine = @imVkohli Bhai 🙌🏻🙌🏻👏🏻👏🏻 outclass
— Rashid Khan (@rashidkhan_19) February 16, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>২০১৮-র প্রথম ৪৩ দিনেই মোট ৮০০ রান সংগ্রহ করে ফেললেন কোহলি। এদিকে এবারের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টেও সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনিই। তাঁর মোট রান ২৮৬।
Kohli day, jolly day. @imVkohli made no 35 look ridiculously easy. 👏💯#INDvsSA
— Ashwin Ravichandran (@ashwinravi99) February 16, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>একদিনের ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ৯৫০০ রান সংগ্রহের রেকর্ডও গড়েছেন কোহলি। তিনি ২০০ তম ইনিংসে এই নজির গড়লেন। এক্ষেত্রে এবি ডিভিলিয়ার্স (২১৫), সৌরভ গঙ্গোপাধ্যায় (২৪৬), সচিন তেন্ডুলকর (২৪৭) এবং এম এস ধোনি (২৫৬)-কে পিছনে ফেলেছেন। এই সিরিজে একদিনের ক্রিকেটে ১০০ তম ক্যাচ ধরেছেন কোহলি। একদিনের ক্রিকেটে তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ বা তার বেশি ক্যাচ ধরার কৃতিত্ব অর্জন করলেন তিনি।এমন তারকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রায়না,যুবি সকলেই। 
One of the best ODI innings I have seen in the recent past. Congratulations, @imVkohli! Excellent work by #TeamIndia to win an ODI series for the first time in South Africa. Way to go, boys✌️✌️ #SAvIND 🇮🇳 pic.twitter.com/IjAlV2YpHp
— Suresh Raina (@ImRaina) February 16, 2018
Outstanding effort by the boys winning 5 to 1 against South Africa in Sa will go down one of the best series wins away ! Congratulations to @imVkohli on 3 tons unbelievable batting !!!
— yuvraj singh (@YUVSTRONG12) February 17, 2018
বিরাটের ব্যাটে ভর দিয়ে ভারত শুধু সিরিজই জেতেনি, পাশাপাশি আইসিসি- ক্রমতালিকার এক নম্বর জায়গাটিতে আরও জাঁকিয়ে বসেছে তারা। আর বিরাটকে কুর্নিশ কেনই বা করবেন না সকলে। যেভাবে রেকর্ড নিয়ে ছিনিমিন খেলছেন তাতে তো সকলে মুগ্ধতার চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। একদিনের ক্রিকেটে কেরিয়ারের ২০০ তম ইনিংসে ৩৫ তম সেঞ্চুরি করলেন কোহলি। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ৪৯ শতরানের মালিক সচিন তেন্ডুলকর। তিনি ৩০৯ ইনিংসে ৩৫ তম সেঞ্চুরি করেছিলেন। মাস্টারব্লাস্টারও জানিয়েছেন নিজের শুভেচ্ছা।
Remarkable innings by @imVkohli to get to his 35th ODI century. Congratulations #TeamIndia on winning an ODI series for the first time in South Africa. Great achievement 🇮🇳 #SAvIND pic.twitter.com/lwvazFwnww
— Sachin Tendulkar (@sachin_rt) February 16, 2018
Click it and Unblock the Notifications