আমেদাবাদ নিয়ে অনড় পিসিবি! বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের দৌড়ে কলকাতা-সহ ৩ শহর

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময়ই বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা করতে পারে আইসিসি। যদিও পাকিস্তান কী করবে তা নিয়ে এখনও সংশয় থাকছে। এই আবহেই আইসিসিকে নয়া শর্ত আরোপ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি সাফ জানিয়ে দিলেন, ফাইনাল বা নক আউটের ম্যাচ ছাড়া আমেদাবাদে বিশ্বকাপের ম্যাচ খেলতে আপত্তি রয়েছে পাকিস্তানের। ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবেই এই অবস্থান।

ভারত বনাম পাকিস্তান

সম্প্রতি বার্কলে এবং আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডিস করাচিতে গিয়েছিলেন। বিশ্বকাপ খেলতে পাকিস্তান যাতে হাইব্রিড মডেলের দাবি না করে সে ব্যাপারে সুনিশ্চিত হতেই তাঁদের এই সফর। পিসিবি জানিয়েছে, সরকার অনুমতি দিলে ভারতে পাকিস্তান দল যাবে। তবে আমেদাবাদ নিয়ে আপত্তি রয়েছে।

বিসিসিআই সচিব জয় শাহ পরিকল্পনা করেছেন, বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করার। যদিও সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি সত্যি হলে সেই ম্যাচটি আমেদাবাদে না হওয়ার সম্ভাবনাই বেশি। এই অবস্থায় কলকাতায় সেই ম্যাচটি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

গ্রেগ বার্কলে

পাকিস্তান আইসিসিকে জানিয়েছে, কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরুতে তাদের ম্যাচগুলি দিতে। দল নক আউটে বা ফাইনালে উঠলে তখন আমেদাবাদে খেলতে পাকিস্তান রাজি বলেও জানানো হয়েছে। যদিও এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণের আগে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না পাকিস্তান আদৌ এ দেশে খেলতে আসবে কিনা।

জয় শাহ

পাকিস্তানের দেওয়া এশিয়া কাপের হাইব্রিড মডেল বিসিসিআই যাতে মেনে নেয়, সে ব্যাপারে আইসিসিকে উদ্যোগী হতেও অনুরোধ করেছেন নাজম। পিসিবি চেয়ারম্যান আইসিসিকে আরও জানিয়ে দিয়েছেন, আগামী চক্রের জন্য আইসিসির রাজস্ব বন্টনে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের চেয়ে কম রাজস্ব-প্রাপ্তি মানবে না পাকিস্তান।

নাজম শেঠি

পিসিবির বক্তব্য, ভারতের সঙ্গে এই দুই দেশ প্রায়ই দ্বিপাক্ষিক সিরিজ খেলে। দুই দেশের ক্রিকেটাররা আইপিএলেও খেলেন। ফলে আইপিএল কর্তৃপক্ষের থেকেও রাজস্ব পায় এই দুই দেশের ক্রিকেট বোর্ড। বিসিসিআই ও আইসিসি কর্তারা এখন লন্ডনে। সেখানে বিশ্বকাপের সূচি চূড়ান্ত প্রক্রিয়া চলছে। পাকিস্তানের দাবির প্রেক্ষিতে কোন পদক্ষেপ হয় সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+