অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে সর্বাধিক রান রিজওয়ানের, সেমিফাইনালের আগে কেন ছিলেন আইসিইউতে?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামা নিয়ে ছিল সংশয়। বুধবার মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিককে দেখা যায়নি পাকিস্তানের অনুশীলনে। জানা গিয়েছিল, ফ্লু ও জ্বর থাকায় তাঁরা টি ২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগের দিন প্র্যাকটিস মিস করেছেন। প্ল্যান বি তৈরি রাখতে হচ্ছিল পাকিস্তানকে। যদিও গতকাল, বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে জানানো হয় দুজনেই ফিট। তবে মহম্মদ রিজওয়ানকে নিয়ে আরও তথ্য জানা বাকিই ছিল।

গতকাল পাকিস্তান টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। ২০১০ সালের সেমিফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে ফাইনালে চলে গিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের হয়ে সর্বাধিক ৫২ বলে ৬৭ রান করেন রিজওয়ান। এর ফলে ৬ ম্যাচে তাঁর মোট রান হয় ২৮১, চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে থাকা বাবর আজমের (৬ ম্যাচে ৩০৩) পরেই রয়েছেন পাকিস্তান দলে বাবরেরই ওপেনিং পার্টনার। রিজওয়ান গতকাল চলতি বিশ্বকাপের তৃতীয় অর্ধশতরানও পেয়েছেন। শুধু তাই নয়, রিজওয়ানই বিশ্বের প্রথম ব্যাটার যিনি টি ২০ আন্তর্জাতিকে এক ক্যালেন্ডার ইয়ারে এক হাজারের বেশি রান করলেন। চলতি বছর ২০টি ইনিংসে রিজওয়ানের মোট রান ১০৩৩। গড় ৮৬.০৮, স্ট্রাইক রেট ১৩৬.৪৫।

তবে কী অবস্থা থেকে যে রিজওয়ান এসে সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তা প্রথম জনসমক্ষে আনেন পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা ম্যাথু হেডেন। ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলকে সাক্ষাতকারে হেডেন বলেন, ফুসফুসের সমস্যার কারণে ম্যাচের ম্যাচের আগে রিজওয়ানকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে তিনি একজন যোদ্ধা। গোটা বিশ্বকাপেই তিনি ভালো খেলেছেন এবং তাঁর সাহসী সত্তার পরিচয় রেখেছেন।
True warrior @iMRizwanPak 👏👏
— Kulsoom Hazara🇵🇰 (@kulsoomkarateka) November 11, 2021
Salute ❤❤🇵🇰 pic.twitter.com/vh3eCGTFrs
উল্লেখ্য, ত্রয়োদশ ওভারে মিচেল স্টার্ককে হুক মারতে গিয়েছিলেন রিজওয়ান, বল হেলমেটে লাগে। তবে হেলমেটের গ্রিলে বলটি এমনভাবে লেগেছিল যে রিজওয়ানের গালের কিছুটা অংশ ফুলে যায়। এরকম কনকাসন টেস্ট দিয়েও আগ্রাসী মেজাজে ব্যাটিং চালিয়ে যান রিজওয়ান।

পাকিস্তান দলের চিকিৎসক নাজিবউল্লাহ সুমরো পরে জানান. বুকে সংক্রমণ এতটাই বেশি ছিল যে মঙ্গলবার ৯ নভেম্বর রাতে রিজওয়ানকে দুবাইয়ের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আইসিইউতে দুই রাত থাকতে হয়েছে তাঁকে সুস্থ হয়ে ওঠার জন্য। তিনি দ্রুত আরোগ্যলাভ করে ম্যাচ খেলার জন্য ফিট হয়ে যান। তাঁর স্বাস্থ্যের দিকে নজর রেখে টিম ম্যানেজমেন্ট সব সিদ্ধান্ত নিয়েছে। এতেই বোঝা যায় দলের মনোবল কোথায় ছিল। তবে রিজওয়ানের অসুস্থতার কথা আগে কাউকে জানানো হয়নি। দেশের হয়ে খেলার জন্য রিজওয়ান কতটা নিবেদিতপ্রাণ, সেটা ম্যাচেই প্রমাণ রেখেছেন রিজওয়ান।
For me, Rizwan defined the spirit of Pakistan Cricket.
— Umar Saif (@umarsaif) November 11, 2021
He was in ICU for 2 days but played today; hit on the face with a bouncer but went on to be the top scorer; kept the wickets with a vicious bruise on the face.
You showed the world why they can’t ignore Pakistan cricket! pic.twitter.com/CMSbWPQBzl
This is unreal. No wonder Matthew Hayden called him a warrior. Huge respect for Mohammad Rizwan who spent two nights before the #T20WorldCup semi-final in ICU - then top-scored with 67! https://t.co/YLfJOGFmUO pic.twitter.com/2ztPUsuuWF
— cricket.com.au (@cricketcomau) November 11, 2021
তাঁর প্রশংসা করে টুইট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। আজই বাংলাদেশ সফরে যাচ্ছে পাকিস্তান। তিন ম্যাচের টি ২০ সিরিজের পর চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে পাকিস্তান।












Click it and Unblock the Notifications