ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকাল পাকিস্তান, বিরাটকে সরানোর পথে ইনজামামের ভাইপো

দেশের মাটিতে দাপট অব্যাহত রেখে এবার একদিনের আন্তর্জাতিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। সেই সুবাদে বাবর আজমের দল আইসিসি একদিনের আন্তর্জাতিকের র‍্যাঙ্কিংয়ে দখল করল চতুর্থ স্থান। ভারতকে টপকে গিয়ে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে যোগ্যতা অর্জনের দিকেও পা বাড়াল পাকিস্তান।

পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টপকাল ভারতকে

গতকাল মুলতানে সিরিজের তৃতীয় একদিনের আন্তর্জাতিকে পাকিস্তান নিকোলাস পুরাণের ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ লুইস মেথডে ৫৩ রানে হারিয়েছে। বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমিয়ে ৪৮ করা হয়েছিল। পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৯ রান তোলে। ৬৮ বলে ৬২ রান করেন ইনজামাম উল হকের ভাইপো ইমাম। তিনি তিন ম্যাচের সিরিজে ১৯৯ রান করে ম্যান অব দ্য সিরিজও হয়েছেন। আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বিরাট কোহলিকে নামিয়ে তাঁর দ্বিতীয় স্থান দখল স্রেফ সময়ের অপেক্ষা। সেক্ষেত্রে এক নম্বর বাবরের পরেই থাকবেন ইমাম। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পুরাণ ৪৮ রানের বিনিময়ে নেন ৪ উইকেট।

ব্যাট হাতে ৭৮ বলে ৮৬ রান করার পর বল হাতে পাকিস্তানের শাদাব খান ৯ ওভারে ৬২ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন। ওয়েস্ট ইন্ডিজ ৩৭.২ ওভারে ২১৬ রানেই গুটিয়ে যায়। আকিল হোসেনের ৬০ রান ছাড়া কেউ বলার মতো রান পাননি। ম্যাচের সেরা হন শাদাব। এই সিরিজ শুরুর আগে আইসিসি ওয়ান ডে দলগত র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান ছিল পাঁচে। রেটিং ছিল ১০২। ক্যারিবিয়ানদের ক্লিন স্যুইপ করায় সেই রেটিং বেড়ে হলো ১০৬। সেই সুবাদে ভারতকে পাঁচে নামিয়ে এক ধাপ উঠে চতুর্থ স্থান দখল করলেন বাবর আজমরা। ভারতের রেটিং এখন ১০৫।

পাকিস্তানের এই সাফল্যের পাশাপাশি উজ্জ্বল খোদ অধিনায়ক বাবর আজম। ইতিমধ্যেই সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৯টি ৫০-এর বেশি স্কোর করে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। অদূর ভবিষ্যতে প্রথম ব্যাটার হিসেবে বিশ্বে তিন ফরম্যাটেই তিনি এক নম্বরে থাকতে পারেন বলে জল্পনা চলছে। একদিনের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। দুইয়ে ইংল্যান্ড, তিনে অস্ট্রেলিয়া। পাঁচে থাকা ভারত আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে। দক্ষিণ আফ্রিকার কাছে একদিনের সিরিজে হেরে ফেরার পর দেশের মাটিতে অবশ্য মেন ইন ব্লু ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজে হারিয়েছিল। ইংল্যান্ড সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজে গিয়েও একদিনের সিরিজ খেলবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+