Pakistan Cricket Team: এক নয় জোড়া অধিনায়ক বেছে নিল পিসিবি, টি২০ ও টেস্টে কারা হলেন পাক দলের নেতা?
বাবর আজমের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়ক বেছে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে ব্যর্থতার জন্য অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে গেলেন বাবর আজম। কবে হবে পাকিস্তানের নতুুন অধিনায়ক তা নিয়ে ছিল চর্চা তুঙ্গে। তবে একজন নয় জোড়া অধিনায়ক বেছে নিল পিসিবি। সীমিত ওভারে এবং টেস্টে নেতৃত্বের ভার দেওয়া হল দুই জনকে।
বুধবার সন্ধ্যায় সোশ্যাল সাইটে বাবর লেখেন, 'তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। তবে এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও আমি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই খেলব। নয়া অধিনায়ককে সবরকমভাবে সাহায্য করব। আমার সব অভিজ্ঞতা ভাগ করে দলের সঙ্গে ঠিক আগেরমতোই।''

এক দিনের ক্রিকেট পাকিস্তান আবার খেলবে পরের বছর ডিসেম্বরে। তাই এখনই এক দিনের ক্রিকেটের অধিনায়কের নাম ঘোষণা করেনি পাকিস্তান। বুধবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে বাবর জানিয়েছিলেন যে, তিনি নেতৃত্ব ছাড়ছেন। রাত ৮টা ২৫ মিনিটে পিসিবির পক্ষ জানানো হয় নতুন অধিনায়কদের নাম।
এ বারের বিশ্বকাপের আগে পাকিস্তানকে শেষ চারের দৌড়ে অনেকেই রেখেছিলেন। সেই আশা অবশ্য পূরণ করতে পারেনি গ্রিন আর্মি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর থেকেই বাবর আজমের ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়। কারণ বিশ্বকাপের মধ্যেই পদত্যাগ করেন মুখ্য নির্বাচক ইনজামাম উল হক।তার পর পদত্যাগ করেন বোলিং কোচ মর্নি মর্কেলও।
Presenting our captains 🇵🇰@shani_official has been appointed Test captain while @iShaheenAfridi will lead the T20I side. pic.twitter.com/wPSebUB60m
— Pakistan Cricket (@TheRealPCB) November 15, 2023
বিশ্বকাপের হতাশাজন পারফরম্যান্সের জেরে পাক দলে বদলের পূর্বাভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। শোনা গিয়েছিল পাক দলের প্রশাসনিক ব্যক্তি থেকে সাপোর্ট স্টাফদের অনেকেই বদল করা হবে। পাকিস্তান দল দেশে ফেরার পরই শুরু হয়ে গেল সেই প্রক্রিয়া।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications