কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্তে পুলিশ, ওয়াকারের সতীর্থকে সরিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড
পাকিস্তানের ক্রিকেটে ফের লজ্জাজনক ঘটনা। কোচের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ। ঘটনার তদন্তে পুলিশ। তড়িঘড়ি ওই কোচকে বহিষ্কার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অভিযোগ থেকে নিজেকে মুক্ত করা না পর্যন্ত আর কোচিংই করাতে পারবেন না নাদিম ইকবাল নামের অভিষুক্ত কোচ। ইএসপিএন ক্রিকইনফোর দাবি, ঘটনাটি গত সপ্তাহে জানতে পারে পিসিবি।
Nadeem Iqbal was the one of express bowler of Pakistan Cricket because of his spell National Bank team bowled out on just 19 runs, he got 6 wickets ..... Nadeem recalling the memories pic.twitter.com/T7wyyWl7Rs
— Shoaib Jatt (@Shoaib_Jatt) August 5, 2018
মুলতানে আশি ও নব্বইয়ের দশকে ঘরোয়া ক্রিকেটে ওয়াকার ইউনিসের সঙ্গে খেলা ফাস্ট বোলার নাদিম পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবে ক্রিকেটের প্রশিক্ষণ দিতেন। নাদিমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা গত সপ্তাহে জানতে পারে পিসিবি। নাদিমকে একটা সময় ওয়াকার ইউনিসের চেয়েও বেশি প্রতিভাবান বলে মনে করা হতো। বিশেষ করে বল স্যুইং করাতে পারার দক্ষতার নিরিখে। কিন্তু তারপরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয় নাদিমের। ২০০৪ সালের মার্চে পেশাদার ক্রিকেটে শেষবার খেলা নাদিমের দখলে রয়েছে ২৫৮টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০টি ম্যাচ খেলার পাশাপাশি ৪৯টি লিস্ট এ ম্যাচ খেলা নাদিম এই ফরম্যাটে ৬৫টি উইকেটের মালিক।

পিসিবির পূর্বতন প্রশাসকদের সময় থেকেই দক্ষিণ পাঞ্জাবের কোচ হিসেবে নিযুক্ত ছিলেন নাদিম ইকবাল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বেতন কাঠামোয় থাকলেও পিসিবির কোনও কোচিং প্রোগ্রামে তিনি অংশ নেননি। জানা গিয়েছে, এক ক্রিকেটার নাদিমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনতেই নাদিমকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। পাকিস্তান বোর্ডের সঙ্গে থাকা চুক্তির কোনও শর্ত নাদিম ভঙ্গ করেছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে তদন্ত করছে পিসিবিও। নির্যাতিতার অভিযোগ, কয়েক বছর আগে মুলতানে মহিলাদের ক্রিকেটে ট্রায়াল দিতে গিয়েছিলেন তিনি। তখনই ঘটে যৌন হেনস্থার ঘটনাটি। নাদিম ওই ট্রায়ালে অন্যতম কোচের ভূমিকায় ছিলেন। অভিযোগ, নাদিম ওই নির্যাতিতাকে মহিলা দলে সুযোগ ও বোর্ডে চাকরির আশ্বাস দিয়েছিলেন। তারপর দীর্ঘ সময় নাদিম ও তাঁর বন্ধুরা নির্যাতিতার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে যৌন হেনস্থা করেন। ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও-ও তুলে রাখা হয়েছিল। পরে তা দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো বলেও অভিযোগ। এর আগে, ২০১৪ সালে পাঁচ মহিলা ক্রিকেটার মুলতান ক্রিকেট ক্লাবের কর্তাদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। অভিযোগ ছিল, যৌন সম্পর্কে লিপ্ত হলে ক্রিকেট খেলার সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল ক্লাবকর্তাদের তরফে। পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের বিরুদ্ধেও মাঝেমধ্যেই যৌন নিগ্রহের অভিযোগ ওঠে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications