Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PAK vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বিরাটের রেকর্ড ভাঙলেন বাবর, নিরাপদ নয় ওডিআইতে এক নম্বর স্থান

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে খুব একটা ছন্দে নেই বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে পারেননি। কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন। তবে তৃতীয় একদিনের ম্যাচে ৫২ রান করে মানরক্ষা করেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম।

বিরাট এবং বাবর আজম বিগত কয়েক বছর ধরেই উপমহাদেশের দুই শ্রেষ্ঠ ব্যাটারের নাম। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে পাকিস্তান দল। তার আগে ত্রি-দেশীয় সিরিজ খেলছে পাকিস্তান-নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দল। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৩৪ বলে ২৯ রান করে আউট হলেন। কিন্তু একদিনের ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রান করার নজির সৃষ্টি করলেন।

এতদিন একদিনের ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রান করার কৃতিত্ব এককভাবে ছিল দক্ষিণ আফ্রিকার প্রাক্তনী হাসিম আমলার। এবার সেই কৃতিত্বে ভাগ বসালেন বাবর আজম। শুক্রবার ১২৩টি একদিনের ম্যাচে ৬ হাজার রান পূরণ করলেন আমলাও ১২৩ ম্যাচেই একদিনের ক্রিকেটে ৬ হাজার রান পূরণ করেছিলেন। বাবর এবং আমলা এখন যৌথভাবে এই রেকর্ডের অধিকারী। ২০২৩ সালের মে মাসে বাবর দ্রুততম ৫ হাজার রান পূরণ করেছিলেন ৯৭ ম্যাচে।

বিরাট কোহলি ১৩৬ ইনিংসে একদিনের ক্রিকেটে ৬ হাজার রান পূরণ করেন। কেন উইলিয়ামসন ১৩৯ ম্যাচে একদিনের ক্রিকেটে ৬ হাজার রান পূরণ করেন। ডেভিড ওয়ার্নারও ১৩৯ ম্যাচে একদিনের ক্রিকেটে ৬ হাজার রান পূরণ করেন।

রেকর্ড সৃষ্টি করলেও বাবর আজমের একদিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান নিরাপদ নয়। । কয়েকদিন আগে প্রকাশিত ক্রমতালিকা অনুসারে, ৭৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছেন পাক ব্যাটার বাবর আজম। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন গিল। ফলে আর ৫ রেটিং পয়েন্টের ব্যবধান রয়েছে দুই ব্যাটারের মধ্যে। ইংল্যানেডর বিরুদ্ধে শেষ ম্যাচে গিল শতরান করার মনে করা হচ্ছে খুব দ্রুতই তিনি এক নম্বর স্থানে চলে আসবেন। কারণ বাবরে ব্যাট থেকে ভালো স্কোর আসেনি।

এর আগে বিরাট কোহলির রেকর্ড ভাঙেন উইলিয়ামসন। কোহলিকে টপকে পুরুষদের একদিনের ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রান করার তালিকায় ২ নম্বরে উঠে এলেন কেন উইলিয়ামসন। বিরাট কোহলি ১৬১ ম্যাচে সাত হাজার রান পূরণ করেছিলেন। ১৫৯ ম্যাচে সাত হাজার রান পূরণ করেছেন উইলিয়ামসন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+