ICC: চেয়ারম্যান পদে জয় নিশ্চিত, বিনা লড়াইয়ে আইসিসির মসনদে বসছেন বিসিসিআই সচিব?

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে বসছেন জয় শাহ? বিসিসিআই সচিব হতে চলেছেন পরবর্তী আইসিসি চেয়ারম্যান? এই প্রশ্ন গুলোই ঘোরাফেরা করছিল কয়েকদিন। মঙ্গলবার দিন আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রতিবেদন লেখা পর্যন্ত আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো না হলেও, জয় শাহ যে পরবর্তী আইসিসির শীর্ষপদে বসছেন তা এক প্রকার নিশ্চিত।

মাইখেলের প্রতিবেদন অনুসারে জয় শাহ আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। এই পদে লড়াইয়ের জন্য দ্বিতীয় কোনও ব্যক্তি মনোনয়ন জমা দেননি। ফলে অমিত পুত্রের আইসিসি চেয়ারম্যান হওয়া কার্যত নিশ্চিত, বলা যেতে পারে সময়ের অপেক্ষা।

ICC

আইসিসির নিয়ম অনুসারে যদি একজনের বেশি পদপ্রার্থী থাকেন তবেই হবে নির্বাচন। সূত্রের খবর, আইসিসির ১৬ সদস্যের মধ্যে ১৫জনই জয় শাহের পক্ষে আছেন। ফলে নির্বাচন হলেও অমিত পুত্রের জয় পাওয়া নিয়ে সংশয় ছিল না। তবে বিনা লড়াইয়েই মসনদে বসতে চলেছেন জয়। আইসিসির পরবর্তী চেয়ারম্যানের কার্যকালের মেয়াদ শুরু হবে ১ ডিসেম্বর থেকে।

ইতিপূর্বে আইসিসির আর্থিক কমিটির শীর্ষ পদে ছিলেন জয়, এবার তিনি চেয়ারম্যান পদে বসতে চলেছেন। জয় শাহ পঞ্চম ভারতীয় যিনি আইসিসির সর্বোচ্চ পদে বসেতে চলেছে।

২০২০ সালের নভেম্বরে বার্কলে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের জন্য আইসিসি প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম মতো তাঁর সামনে সুযোগ ছিল তৃতীয়বার আইসিসি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার। কিন্তু তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা ঘোষণা করেছেন। ফলে সেই জায়গায় বসতে চলেছেন ভারতীয় ক্রিকেট প্রশাসক।

লোধা কমিটির প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসের পর বাধ্যতামূলক কুলিং-অফে চলে যেতে হবে জয় শাহকে। তাই বোর্ডের পদ আগেই ছেড়ে দিয়ে তিনি আইসিসি-র চেয়ারম্যান হতে পারেন বলে জানা গিয়েছে। বোর্ডের জয়ের উত্তরসূরি করে হবেন? দৌড়ে প্রলবভাবে আছেন রোহন জেটলি।

বর্তমানে দিল্লি ক্রিকেটের সর্বোময় কর্তা রোহন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির পুত্র। তাঁর সঙ্গে জয় শাহের সম্পর্ক অত্যন্ত ভালো। বিজেপির কেন্দ্রীয় স্তরেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এই পরিস্থিতিতে জয় শাহ আইসিসিতে গেলে বোর্ডে তাঁর মসনদে রোহন বসলে অবাক হওয়ার কিছু থাকবে না।

২০২৫ সালেই বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। ফলে এক বছরের জন্য খুব বেশি বদল হবে না বোর্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+