বিশ্ব-সেরা স্পিনারদের একজন, শেন ওয়ার্নের জীবনের আটটি বিতর্কিত ঘটনা
বিশ্ব-সেরা স্পিনারদের একজন, শেন ওয়ার্নের জীবনের আটটি বিতর্কিত ঘটনা
সব ধরণের ক্রিকেট মিলিয়ে ১০০০ এর বেশি ইউকেট রয়েছে তাঁর ঝুলিতে৷ ১৯৯৩ সালে অ্যাশেজ সিরিজে তাঁর হাত থেকে বেরনো একটি ডেলিভারিটি মাইক গ্যাটিংয়ের উইকেট তুলে নিয়েছিল, যা বিশ্বের সেরা বোলিং ডেলিভারিগুলোর মধ্যে একটা। আর এই 'ডেলিভারি'টির মালিক হলেন কিংবদন্তী অজি স্পিনার শেন ওয়ার্ন। ২০১৩ সালেই সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অজি স্পিনার। শুক্রবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনের বাইশগজকে বিদায় জানালেন ওয়ার্ন। অনবদ্য ক্রিকেটিয় প্রশংসার জন্য একদিকে যেমন দুহাতে প্রশংসা কুড়িয়েছেন শেন৷ সেরকমই বেহিসেবী জীবনের জন্য বিতর্কেও জড়িয়েছেন প্রচুর৷ ওয়ার্নের জীবনের সেরকমই আটটি বিতর্কিত অধ্যায় রইল ওয়ান ইন্ডিয়ার পাঠকদের জন্য৷

ক্রিকেট বেটিংয়ের অভিযোগ!
১৯৯৪ এ শ্রীলঙ্কা সফরে শেন ওয়ার্ন ও মার্ক ওয়া দু'জনের বিরুদ্ধেই পিচ ও আবহাওয়া সংক্রান্ত বেটিংয়ে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে৷ সে সময় সাময়িক শাস্তির মুখেও পড়তে হয়েছিল এই দুই ক্রিকেটারকে।

২০০৩ সালের বিশ্বকাপে ব্যান হন শেন ওয়ার্ন!
ড্রাগ নেওয়ার কারণে ২০০৩ বিশ্বকাপ খেলতে পারেননি এই কিংবদন্তী অজও স্পিনার৷ শেন সে সময় ড্রাগ টেস্টে ফেল করেন৷ এবং নিজেই স্বীকার করেন তিনি নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন। এই সময় তাঁর কেরিয়ার প্রায় শেষ হতে বসেছিল। তিনি একবছরের জন্য ব্যানও হন৷ এই সময়টা তিনি ক্রিকেট কমেন্ট্রি করতেন৷

স্টিভ ওয়ার সঙ্গে খারাপ সম্পর্ক!
অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেট ক্যাপ্টেন স্টিভ ওয়ার সঙ্গে খুবই খারাপ সম্পর্ক ছিল শেন ওয়ার্নের৷ এমনকি ১৯৯৯ এর ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ার্ন বাদ পড়ার পর এই বেরতা আরও বাড়ে। ২০১৬ সালে একটি সাক্ষাৎকারে স্টিভ ওয়াকে সবচেয়ে 'স্বার্থপর' খেলোয়াড় বলেছিলেন ওয়ার্ন

যৌন কেলেঙ্কারি!
এক নার্সকে 'ফোরসাম' যৌনতায় লিপ্ত হওয়ার আমন্ত্রণ দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন শেন। এই কাণ্ডে কেভিন পিটারসেনেরও নাম জড়িয়েছিল।

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ!
একাধিক নারী এবল পর্ন সিনেমার অভিনেত্রীদের সঙ্গে জড়িয়ে পড়ায় একসময় ২০০৭ সালে স্ত্রীর সঙ্গে বিবাব বিচ্ছেদ ঘটে শেন ওয়ার্নের৷ এরপর এক ব্রিটিশ অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান শেন, তবে প্রায় একই কারণে এ সম্পর্কও স্থায়ী হয়নি৷

নাইট ক্লাবে মহিলার সঙ্গে খারাপ ব্যবহার!
২০১৭ সালে একটি ব্রিটিশ নাইটক্লাবে একজন পর্নস্টার ভেলেরিয়া ফক্সের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান শেন। এমনকি অভিযোগ এই মহিলাকে সবার সামনে গালিগালাজও করেন শেন!

ব্রিটিশ নার্সকে নোংরা মেসেজ পাঠানো!
২০০০ সালে একজন ব্রিটিশ নার্স সরাসরি অভিযোগ করেন যে অজি ক্রিকেটার শেন ওয়ার্ন তাঁকে অনেকদিন ধরে যৌন উসকানিমূলক নোংরা মেসেজ পাঠাচ্ছে। পরে শেন নিজে এই বিষয়টি স্বীকার করে নেন! এর ফলে ভাইস ক্যাপ্টেন পদ থেকে সরতে হয় ওয়ার্নকে।
Recommended Video

নিকোরত্তির সঙ্গে চুক্তিভাঙা!
নিকোরত্তি নামের একটি ব্র্যান্ড যারা সিগারেট ছাড়ানোর দাবি করে। এদের বিজ্ঞাপনের চুক্তিতে থাকার সময় সিগারেট না খাওয়ার চুক্তি থাকলেও সেই চুক্তি ভেঙে ২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে সিগারেট খান শেন ওয়ার্ন এবং সে ছবিটি সামনে এলে বিতর্ক তৈরি হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications