করোনায় স্থগিত আইপিএল, টাইমমেশিনে ফিরে দেখা, ৭ বছর আগে গেইলের বিধ্বংসী ১৭৫ রান

করোনায় স্থগিত আইপিএল, টাইমমেশিনে ফিরে দেখা, ৭ বছর আগে গেইলের বিধ্বংসী ১৭৫ রান

করোনা কারণে স্থগিত আইপিএল। দেশের মিলিয়ন ডলার ক্রিকটে লিগকে মিস করছেন। মাঠে বল গড়ানোর দেখার সুযোগ না থাকলেও টাইমমেশিন স্মৃতির পাতায় ফিরিয়ে নিয়ে যেতে পারি আমরা। আজকের দিনেই আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান হাঁকিয়েছিলেন ক্রিস্টোফার হেনরি গেইল। ফিরে দেখা যাক গেইলের ১৭৫*।

সাত বছর আগের গেইল তাণ্ডব

২০১৩-র আইপিএলে চিন্নাস্বামীতে পুনের ওয়ারিয়ার্সের বিরুদ্ধে ম্যাচে ৬৬ বলে ১৭৫ রান হাঁকিয়েছিলেন গেইল। ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাঁ-হাতি। এটাই সব ধরনের টি-২০ ক্রিকেট মিলিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে অ্যান্ড্রু সাইমন্ড ২০০৪ সালে ৩৪ বলে টি-২০ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

গেইলের বিশ্বরেকর্ড আজও অধরা

আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিকের রেকর্ড এখনও গেইলের দখলে রয়েছে। এটি টি-২০ ক্রিকেটও সর্বোচ্চ রান। ২০১৩ সালে ৬৬ বলে ১৭৫ রান করে অপরাজিত থেকে গেইল মাঠ ছেড়েছিলেন। সাত বছর আগের সেই রেকর্ড আজও অধরা রয়েছে। এই সাত বছরে এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটাররে চেষ্টা করও গেইলের এক ইনিংসে সর্বোচ্চ টি-২০ স্কোরের রেকর্ডটি ছুঁতে পারেননি।

গেইলের ইনিংস একনজরে

পুনে ওয়ারিয়ার্সে বোলারদের বিরুদ্ধে ব্যাটে ঝড় তুলে মাত্র ১৭ বলে ইনিংসের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন গেইল। এরপর পরের ১৩ বলে শতরানের গণ্ডি ছুঁয়ে ফেলেন। পরে ৩৬টি বল খেলে আরও ৭৫ রান যোগ করেছিলেন। সব মিলিয়ে ৬৬ বলে ১৭৫ রান করে অপারিজত ছিলেন গেইল। ইনিংসে মাত্র ১৮টি ডট বল খেলেছিলেন গেইল।

ইনিংসে চার-ছক্কার বন্যা

ইনিংসে চার-ছক্কার বন্যা

বিধ্বংসী ইনিংসে গেইল ১৭টি ছক্কা ও ১৩টি চার হাঁকিয়েছিলেন।

আরসিরিবর স্কোর

আরসিরিবর স্কোর

গেইল ঝড়ে ভর করে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলেছিল। জাবাবে পুনে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলতে পারে। আরসিবি ম্যাচ জেতে ১৩০ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+