ICC World Cup 2023:ভারতের সাফল্য, পাকিস্তানের ব্যর্থতার মাঝে শুধু আইপিএল নেই, সৌরভ বিশ্লেষণে আনলেন অন্য কারণ
একরাশ প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল দুই দেশই। কিন্তু এক দল গ্রুপ লিগে শীর্ষস্থানে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, অন্য দলের মার্কশিটের পাশে লেখা ৫ নম্বরে থেকে বিশ্বকাপ অভিযানের সমাপ্তি। কথা হচ্ছে ভারত এবং পাকিস্তানকে নিয়ে। কূটনীতির মঞ্চের মতই ২২ গজেও যাদের লড়াই চিরন্তন এবং চিরকালীন।
বিশ্বকাপের প্রথম আটটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় দল। সেখানে গ্রুপ পর্ব শেষে পাকিস্তান দলকে নিয়ে দেশবাসীর হতাশাই যেন প্রাপ্তি। বিশ্বকাপ পারফরম্যান্সের নিরিখে দুই দলের পার্থক্য বোঝা যাচ্ছে খালি চোখেই। কিন্তু এর কারণ কী? বিশ্লেষণ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ একটি পাকিস্তানী মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সাফল্যের জন্য আইপিএলই একমাত্র কারণ নয়, প্রতিভা শুধুমাত্র আইপিএল থেকে উঠে আসে না। প্রতিভা মূলত উঠে আসে চার বা পাঁচ দিনের ক্রিকেট থেকে।যদি মধ্যমানের হও, তাহলে টাকার জন্য অবশ্যই টি২০ খেলা উচিত। কিন্ত একজন ভালো ক্রিকেটার হতে গেলে তোমাকে ৪ বা পাঁচ দিনের ক্রিকেট খেলতে হবে।'
একইসঙ্গে সৌরভ উল্লেখ করেছেন, 'ওয়াসিম আক্রমের মতো বোলার দিনে ২৫ থেকে ৩০ ওভার বল করতেন। নতুন বলে যেমন দক্ষতা ছিল তেমনই পুরানো বল হাতে নিলে একইরকম কার্যকরী হতেন। আমার মনে হয় শুধু মাত্র আইপিএল নয় একইঙ্গে ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো অসাধারণ। এখানে অনেক বেশি ম্যাচ খেলা হয়, ফলে অনেক বেশি ক্রিকেটার খেলার সুযোগ পান।'
একইসঙ্গে আর্থিক দিকটিও তুলে ধরেছেন দাদা। তাঁর আমলেই ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বৃদ্ধি করা হয়। এই প্রসঙ্গে সৌরভ বলেন, 'আর্থিক দিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক বছর আগে ঘরোয়া ক্রিকেটারদের বেতন অনেকটাই বৃদ্ধি করা হয়। সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলেন, বাকি দুই মাস আইপিএল খেলে। আমার হয় এই সিস্টেমটাই দারুণ।'
এরপাশাপাশি দাদা উল্লেখ করেছেন, 'পাকিস্তানে প্রতিভার অভাব নেই, শাহিন আফ্রিদি, বাবর আজম, মহম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটাররা রয়েছেন।কিন্তু কিছু নির্দিষ্ট পরিবর্তন দরকার।'
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications