উত্তর আয়ারল্যান্ডে ছয় ছক্কার ধামাকা! শেষ ওভারে গ্লাস-বিস্ফোরণ

আবারও ছয় ছক্কার নজির। এবার আয়ারল্যান্ডে। তাও আবার এলভিএস টি ২০ ট্রফির ফাইনালের শেষ ওভারে। ছয় ছক্কার সুবাদে ম্যাচ জিতিয়ে ম্যাচের নায়ক ভারপ্রাপ্ত অধিনায়ক জন গ্লাস।

উত্তর আয়ারল্যান্ডে ছয় ছক্কা! শেষ ওভারে গ্লাস-বিস্ফোরণ

(ছবি- টুইটার)

টি ২০ টুর্নামেন্টের ফাইনালে নিজেদের মাঠে ক্রেগা মুখোমুখি হয়েছিল বালিমেনার। ৪০ ওভারের ম্যাচে ৩৯টি ওভারেই দাপট ছিল ক্রেগার। প্রথমে ব্যাট করে ক্রেগা তুলেছিল ১৪৭ রান। এরপর ব্যাট করতে নেমে ১৯ ওভারে বালিমেনার রান ছিল সাত উইকেটে ১১৩। গ্লাস তখন ক্রিজে ছিলেন ৫১ রানে। সকলেই যখন ধরে নিয়েছেন ক্রেগাই চ্যাম্পিয়ন হতে চলেছে, তখন গ্লাসের পরিকল্পনা ছিল অন্য কিছু।

এরপরই সেই মারকাটারি ব্যাটিং। শেষ ওভারে দরকার ছিল ৩৫ রান। ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে বালিমেনাকে অবিশ্বাস্য জয় এনে দিলেন গ্লাস। তিনি ম্যাচের শেষে অপরাজিত রইলেন ৮৭ রানে। গিবসন পার্কে তখন ক্রেগার ক্রিকেটাররা তো বটেই, সমর্থকদের সিংহভাগই বিস্ময়ে হতবাক! শেষ বল ছক্কা হতেই বালিমেনার ক্রিকেটাররার গ্লাসকে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন।

এই ম্যাচে সেরার পুরস্কার পান গ্লাস। তবে গ্লাস পরিবারে খুশির আরও কারণ রয়েছে। কেন না, এই ম্যাচে ক্রেগার ব্যাটিংয়ের সময় হ্যাটট্রিক সম্পন্ন করেন জন গ্লাসের দাদা স্যাম। তিনি তিনটি উইকেট নেওয়ায় ভালো শুরু সত্ত্বেও দেড়শোর কমেই আটকে গিয়েছিল ক্রেগা। যাদের হারিয়ে বিশ্ব ক্রিকেটে ছয় ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিকায় নিজের নাম যোগ করে ফেললেন জন গ্লাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+