হার্দিক এখন নয়নের মণি, তাহলে কি ব্রাত্য অশ্বিন, কী বলছেন কোহলি
বেঞ্চে অশ্বিন, কিন্তু এর জন্য নাকি রাগ নেই তিনি। এমনই দাবি কোহলির। অধিনায়কের সব সিদ্ধান্তে পাশে থাকছেন এক নম্বর স্পিনার। কোহলির মন কেড়েছেন পান্ডিয়া। এক দল, এক পরিবার দাবি কোহলির।
অশ্বিনের কি গোঁসা হয়েছে- এমন প্রশ্নের উত্তরে বিরাট নিজের ঢঙেই ব্যাট চালালেন। জানিয়ে দিলেনঅশ্বিন তাঁকে বলে দিয়েছেন সব সিদ্ধান্তেই তিনি কোহলির পাশে থাকবেন। কিন্তু স্বাভাবিক নিয়ম তো রাগ হওয়ারই তো কথা।চমৎকার টেস্ট মরশুম কাটিয়ে বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়ার পর বেঞ্চে বসে থাকা। কিন্তু এমনটা তো দেখতে হচ্ছে। তবে ক্যাপ্টেন কোহলির মতে দলের প্রয়োজন অনুযায়য়ী প্রথম একাদশ বদলাতেই পারে।
অশ্বিন দলের অনেক সিনিয়র এবং পরিণত সদস্য ফলে তাঁর কাছে এ বিষয়টি নতুন কিছু নয়। তবে অশ্বিনের সঙ্গে মতানৈক্য হয় এমনটাও মেনে নিয়েছেন বিরাট। তবে সেগুলি মাঠের মধ্যে নানারকম টেকনিক্যাল বিষয় নিয়ে।

ক্যাপ্টেন কোহলি সাফ জানিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দলে না থাকা নিয়ে কখনই কোনও ক্ষোভ জানাননি। একইসঙ্গে তিনি অশ্বিনের পরিণত মস্তিষ্কের প্রশংসা করে বলেছেন। শুধু অশ্বিন নয়, দলের অধিনায়ক হিসেবে ধোনিকে ব্যাটিং অর্ডারে নামিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে ওপরে তুলে আনার মত সাহাসি পদক্ষেপ নিয়েছেন তিনি।
আসলে তরুণ পান্ডিয়াকে নিয়ে দারুণ আশাবাদী ক্যাপ্টেন কোহলি। মাঠ ও মাঠের বাইরে রঙিন চরিত্রের পান্ডিয়াকে ভারতীয় ক্রিকেটের সম্পদ মনে করছেন তিনি। সেইসঙ্গে কোহলির দাবি টিম ইন্ডিয়া একটা পরিবার। বাইরে থেকে যাঁরা দেখেন তাঁদের মনে হয় কোথাও কোথাও গন্ডগোল আছে। কিন্তু দলের মধ্যে সকলেই এক। তাঁদের কাছে সবার আগে দল।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications