ICC: আইসিসির বর্ষসেরা একদিনের দলে ব্রাত্য ভারতীয়রা, সুযোগ পেলেন কারা? দেখুন তালিকা

শুক্রবার আইসিসির বর্ষসেরা একদিনের দল ঘোষণা হল। ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা একদিনের দলের তালিকায় কোনও ভারতীয় ক্রিকেটার সুযোগ পেলেন না। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে রানার্স হলেও ২০২৪ সালে ভারতীয় দল মূলত খেলে টি২০ এবং টেস্ট। এরই প্রভাব দেখা গেল আইসিসির বর্ষসেরা দল গঠনেরও ক্ষেত্রেও।

আইসিসির বর্ষসেরা একদিনের দলে পাকিস্তান ও আফগানিস্তানের তিনজন করে ক্রিকেটার আছেন। আইসিসির তালিকায় শ্রীলঙ্কার সর্বোচ্চ চারজন ক্রিকেটার স্থান পেয়েছেন। পাশাপাশি আইসিসির দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার। কিন্তু ভারতের মতোই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্কিকা, বা ইংল্যান্ডের কোনও ক্রিকেটার সুযোগ পাননি। দলে এশিয়ার ক্রিকেটারদেরই দাপট বেশি।

২০২৪ সালের আইসিসির বর্ষসেরা একদিনের দলে কোনও ভারতীয় ক্রিকেটারের জায়গা না পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়।। ২০২৪ সালে সারা বছরে ভারত মোটে ৩টি একদিনের ম্যাচ খেলে। শ্রীলঙ্কা সফরের ৩ ম্যাচের একদিনের সিরিজে ভারত হোয়াইটওয়াশ হয়।

প্রথমেই দেখে নেওয়া যাক একদিনের দলে সুযোগ পেয়েছেন কারা, চরিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা, অধিনায়ক), সইম আয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা, উইকেটকরক্ষক), শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন আফ্রিদি (পাকিস্তান), হ্যারিস রউফ (পাকিস্তান), আল্লাহ গজনফর (আফগানিস্তান)।

পাকিস্তানের ব্যাটার সইম আয়ুব গোটা বছরে ৯ ম্যাচে ৫১৫ রান করেছেন। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ১১ ম্যাচে ৫৩১ রান করেছেন। শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কা ১২ ম্যাচে ৬৯৪ রান করেছেন। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ১৭ ম্যা্চে ৭৪২ রান করেছেন। দলের অধিনায়ক নির্বাচিত হওয়া চরিথ আসালঙ্কা ১৬ ম্যাচে ৬০৫ রান করেছেন। শেরফান রাদারফোর্ড ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ৯ ম্যাচে ৪২৫ রান করেছেন।

আফগান ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাই ১২ ম্যাচে ৪১৭ রান করেছেন। হাসারঙ্গা ১০ ম্যাচে সারা বছের ২৬ উইকেট নিয়েছেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৬ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। পাক বোলার হ্যারিস রউফ ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। আফগান বোলার আল্লাহ গজনফর ১১ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন।

এর আগে বর্ষসেরা পুরষদের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের চার মনোনীত ক্রিকেটার শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারঙ্গা, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই এবং ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড । এই তালিকাতেও কোনও ভারতীয়ের জায়গা হয়নি। এখন দেখার টেস্ট বা টি২০ দলে কারা সুযোগ পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+