'সুপার ১০০'-র আনন্দে মেতে নিউজিল্যান্ড, রস টেলরকে বিশেষ উপহার

'সুপার ১০০'-র আনন্দে মেতে নিউজিল্যান্ড, রস টেলরকে বিশেষ উপহার

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট দাপট নিয়ে জিতেছে নিউজিল্যান্ড। বিরাট কোহলিদের ১০ উইকেটে পর্যুদস্ত করেছে কেন উইলিয়ামসন। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট জিতে টিম ইন্ডিয়াকে সিরিজ হোয়াইটওয়াশ করতে বদ্ধপরিকর কিউয়ি শিবির, ওয়েলিংটনেই অনন্য নজিরের মালিক হয়েছে।

ওয়েলিংটনে জয়

ওয়েলিংটনে জয়

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হওয়া প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলাররা। ম্যাচের প্রথম ইনিংসে ভারতকে মাত্র ১৬৫ ও দ্বিতীয় ইনিংসে ১৯১ রানে অল আউট করে দেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা। সেই সৌজন্যে ওয়েলিংটনে ভারতকে হারাতে বিশেষ বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডকে।

১০০তম টেস্ট

১০০তম টেস্ট

ওয়েলিংটনে ভারতকে ১০ উইকেটে টেস্ট হারিয়েছে নিউজিল্যান্ড। এটি তাদের ১০০তম টেস্ট জয়ও বটে। বিশ্বের সপ্তম ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে এই নজিরের মালিক হয়েছেন কেন উইলিয়ামসনরা।

প্রথম টেস্ট ও জয়

প্রথম টেস্ট ও জয়

১৯৩০ সালের ১০ জানুয়ারি ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড। ম্যাচ হেরেছিল কিউয়ি-রা। এরপর ৪৫টি টেস্ট ম্যাচে জয় অধরাই ছিল নিউজিল্যান্ডের। প্রথম টেস্ট খেলার ২৬ বছর পর প্রথম জয় পায় ব্ল্যাক ক্যাপরা। ১৯৫৬ সালে অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড।

৬৪ বছরে ১০০

৬৪ বছরে ১০০

এরপর ৬৪ বছর ধরে লাগাতার টেস্ট ক্রিকেট খেলে অবশেষে এলিট ক্লাবে প্রবেশের সুযোগ পেল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এবং পাকিস্তানের মতো এবার কিউয়িরাও ১০০ টেস্ট জয়েক সম্মানজনক তালিকায় প্রবেশ করল।

টেলরের ১০০

ওয়েলিংটনে তাদের ১০০তম টেস্ট ম্যাচ জিতল নিউজিল্যান্ড। কাকতালীয়ভাবে এই ম্যাচই ছিল কেন উইলিয়ামসন শিবিরের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার রস টেলরের ১০০তম টেস্ট ম্যাচ। সে উপলক্ষ্যে ওয়েলিংটন ম্যাচ শুরু হওয়ার আগে টেলরকে ১০০টি স্যাম্পেনের বোতল উপহার দিয়েছিলেন তাঁর জাতীয় দলের সতীর্থরা। ম্যাচ জয়ের পর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ রস টেলর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+