IND vs NZ: বেঙ্গালুরু টেস্টে ভারতকে ব্যাকফুটে ঠেলল নিউজিল্যান্ড, উদ্বেগ বাড়াল ঋষভ পন্থের চোট

IND vs NZ: বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। ফলে ম্যাচটি হয়ে দাঁড়ায় কার্যত চার দিনের। তাও বৃষ্টি, আলো কমে আসার কারণে ১১ ওভার খেলা হলো না।

ভারত টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে দিনের শেষে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩ উইকেটে ১৮০ রান তুলে ফেলেছে। লিড এখনই ১৩৪ রানের।

IND vs NZ

ডেভন কনওয়ে ৯ রানের জন্য শতরান হাতছাড়া করেন। তিনি ১১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১০৫ বলে ৯১ রান করলেন। অধিনায়ক টম লাথাম ওপেন করতে নেমে ১৫ রানে আউট হন। উইল ইয়ং ৩৩ রান করেন। রাচিন রবীন্দ্র ২২ ও ড্যারিল নিচেল ১৪ রানে ক্রিজে আছেন।

৩৭তম ওভারের শেষ বলে ডান হাঁটুতে চোট লাগে ঋষভ পন্থের। রবীন্দ্র জাদেজা বল করছিলেন কনওয়ের বিরুদ্ধে। শেষ বলটিতে স্টাম্প আউট করার সুযোগ হাতছাড়া করেন পন্থ। বল তাঁর হাঁটুতে লাগে। সাপোর্ট স্টাফরা মাঠে ছুটে যান। কিন্তু পন্থ আর খেলতে পারেননি। সাপোর্ট স্টাফদের কাঁধে হাত রেখে যন্ত্রণাকাতর পন্থ খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন।

গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় পন্থের হাঁটুতে চোট লেগেছিল। কিন্তু রিহ্যাবের মাধ্যমে প্রত্যাশিত সময়সীমার আগেই মাঠে ফেরেন পন্থ। কিন্তু এদিন হাঁটুতেই চোট লাগল। তা কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। কিন্তু পন্থ ঠিকভাবে দাঁড়াতেই পারছিলেন না। এটাই উদ্বেগের।

ভারতের হয়ে একটি করে উইকেট দখল করেছেন রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, এমন উইকেটে অনেকবার খেলেছি। সফলও হয়েছি। সবার আলাদা আলাদা প্ল্যান থাকে। সেইমতো মাঠে নেমেছিলেন ব্যাটাররা। প্ল্যান খাটেনি। আজ আমাদের দিনটা খারাপই গেল। তবে চ্যালেঞ্জ মোকাবিলার বার্তাও দেন রোহিত।

এর আগে, ভারত টেস্টে নিজেদের তৃতীয় সর্বনিম্ন স্োর ৪৬ রানে অল আউট হয়ে যায়। ঋষভ পন্থ ২০ ও যশস্বী জয়সওয়াল ১৩ রান করেন। রোহিত শর্মা ২, কুলদীপ যাদব ২, জসপ্রীত বুমরাহ ১ রান করেন। মহম্মদ সিরাজ চার রানে অপরাজিত থাকেন।

বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন ০ রানে আউট হন। ম্যাট হেনরি পাঁচটি, উইলিয়াম ও'রোর্ক চারটি ও টিম সাউদি একটি উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+