ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড:জোফরাকে বর্ণবিদ্বেষমূলক তির্যক মন্তব্য, দ্বিতীয় টেস্টে নিরাপত্তা বৃদ্ধি
ইংল্যান্ড ক্রিকেটার জোফরা আর্চারকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার নড়েচড়ে বসল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ড ক্রিকেটার জোফরা আর্চারকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করায় নড়েচড়ে বসল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে ব্যাটিং করার সময় নবম উইকেটে ব্যাটিং করে আউট হয়ে ফেরেন জোফরা। সেই সময়ই গ্যালারি থেকে তাঁকে উদ্দেশ করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয় বলে অভিযোগ, যা নিয়ে ক্রিকেটমহলে হৈচৈ পড়ে গিয়েছে।

অভিযুক্তকে দ্রুত ধরা যাবে, আশ্বাস দিল ক্রিকেট বোর্ড
গ্যালারির অভিযুক্ত দর্শককে ধরা না গেলেও পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। দ্রুত অভিযুক্তকে খুঁজে বার করা হবে বলে আশ্বাস দিয়েছে বোর্ড। সেই সঙ্গে দ্বিতীয় টেস্টের নিরাপত্তার বাড়ানোর সিদ্ধান্ত নিল কিউয়ি ক্রিকেট বোর্ড।
|
নিরাপত্তা বাড়ানো হচ্ছে
এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্বিতীয় টেস্টে ক্রিকেটাররা যে পথে ড্রেসিংরুম থেকে মাঠে আসেন বা মাঠ থেকে ফিরে যান সেই সব জায়গায় অতিরিক্ত নিরাপত্তা রাখা হচ্ছে।ইংল্যান্ড পেসার জোফরার সঙ্গে এমন কান্ড ঘটার ফলে, কিউয়ি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে।
ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের কারণে দেশের সম্মানহানি হওয়ায় ক্ষমা চেয়েছেন। সেই সঙ্গে এই ধরনের ঘটনা ক্রিকেটের পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে কিউয়ি দলের কোচ গ্যারি স্টিড জোফরাকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা অভিযোগকারীকে মূর্খ বলে সমালোচনা করেছেন।
|
জোফরার পাশে ইংল্যান্ড ফুটবল
এই ঘটনার ইংল্যান্ড ফুটবলার মার্কাস ব়্যাশফোর্ড জোফরার পাশে দাঁড়িয়েছেন। টুইটারে ব়্যাশফোর্ড লিখেছেন, 'জোফরা সত্যিই দেশের গৌরব। জোফরা এমন আচরণ কোনওভাবেই প্রাপ্য নয়!'
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications