চিন্নাস্বামীতে মিলল না অনুমোদন! মহিলা বিশ্বকাপের ম্যাচ বেঙ্গালুরু থেকে সরল নভি মুম্বইয়ে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল খেতাব জয়ের সেলিব্রেশনের সময় পদপিষ্টের ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। তার জেরেই এবার আইসিসি মহিলা বিশ্বকাপের ম্যাচ সরল বেঙ্গালুরু থেকে। কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন নির্ধারিত সময়সীমার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র না পাওয়ায় বিসিসিআই বাধ্য হয়ে আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের ম্যাচ সরাল নভি মুম্বইয়ে।

বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর থেকে। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের খেলাগুলি। বেঙ্গালুরুতে ম্যাচ হবে না বলে আজই সংশোধিত সূচি প্রকাশ করল বিসিসিআই। নভি মুম্বইয়ে অন্তত পাঁচটি ম্যাচ হবে বলে জানা যাচ্ছে। লিগ পর্বের তিনটি ম্যাচ ও সেমিফাইনাল হবে। এমনকী ২ নভেম্বর ফাইনালও হতে পারে নভি মুম্বইয়ে (যদি পাকিস্তান ফাইনালে না ওঠে)। ম্যাচের দিনক্ষণে পরিবর্তন আনা হয়নি। নভি মুম্বইয়ের পাশাপাশি গুয়াহাটি, ইন্দোর, বিশাখাপত্তনম ও শ্রীলঙ্কার আর প্রেমদাসা স্টেডিয়ামে মহিলা বিশ্বকাপের খেলাগুলি হবে।

উল্লেখ্য, ভারতে বিগত কয়েক বছরে নভি মুম্বইয়ে সবচেয়ে বেশি মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছে। ফলে এই মাঠে বিশ্বকাপের সময় দর্শকদের বিপুল সাড়া মিলবে বলে আশাবাদী আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

সংশোধিত সূচি অনুযায়ী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি বেঙ্গালুরুর পরিবর্তে হবে গুয়াহাটিতে, ৩০ সেপ্টেম্বর বিকেল তিনটে থেকে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৫ অক্টোবর কলম্বোয় ভারত-পাকিস্তান দ্বৈরথ। ৯ অক্টোবর বিশাখাপত্তনমে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। ১২ অক্টোবর সেখানেই ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৯ অক্টোবর ইন্দোরে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ। ২৩ অক্টোবর নিউজিল্যান্ড ও ২৬ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। এই দুটি খেলাই হবে নভি মুম্বইয়ে। ২৯ অক্টোবর গুয়াহাটি বা কলম্বোয় (পাকিস্তান সেমিফাইনালে উঠলে) হবে প্রথম সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল নভি মুম্বইয়ে ৩০ অক্টোবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+