রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে এই নজির অর্জন করতে চলেছেন তারকা পেসার
রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে এই নজির অর্জন করতে চলেছেন তারকা পেসার
চলতি কাউন্টি মরসুমে কেন্টের হয়ে আটটি ম্যাচে প্রতিনিধিত্ব করবেন ভারতের তরুণ পেসার নভদীপ সাইনি। ৯৬ নম্বর জার্সি পরে কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে মাঠে নামবেন তিনি এবং একই সঙ্গে রাহুল দ্রাবিড়ের পদাঙ্ক অনুসরণ করবেন। ভারতীয় দলের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে রাহুল দ্রাবিড় ২০০০ সালে কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন। দীর্ঘ ২১ বছর পর টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে খেলা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নভদীপ সাইনি এই কৃতিত্ব অর্জন করতে চলেছেন।

দীর্ঘ দিন ভারতীয় দলের বাইরে রয়েছেন সাইনি। একাধিক তরুণ ক্রিকেটার ভারতের দলে সুযোগ পেলেও নভদীপ অনেক দিন ডাক পাননি স্কোয়াডে। এজবাস্টনে পঞ্চম টেস্টের আগে টিম ইন্ডিয়ার নেট বোলার হিসেবে বার্মিংহামে ছিলেন তিনি। নিজেদের ওয়েবসাইটে কেন্ট তরফ থেকে বলা হয়েছে, "কেন্ট ক্রিকেট আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে ভারতীয় পেসার নভদীপ সাইনি ক্লাবের হয়ে তিনটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে এবং পাঁচটি রয়্যাল লন্ডন কাপের ম্যাচে প্রতিনিধিত্ব করবেন। তবে সবটাই ভিসা এবং রেগুলেটরি অ্যাপ্রুভালের উপর নির্ভর করছে।"

২০১৯ সালের অক্টোবর মাসে ভারতের জার্সিতে অভিষেক হয় নভদীপের। তিন ফরম্যাটের ক্রিকেটেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। কেন্টের হয়ে খেলার সুযোগ পাওয়া অত্যন্ত খুশি নভদীপও। তিনি বলেছেন, "কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পাওয়াটা বিরাট ব্যাপার। আমি মুখিয়ে রয়েছে নিজের সর্বোস্য দিয়ে কেন্টের হয়ে খেলার জন্য।" কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট তথা ইংল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক পল ডাউনটন বলেছেন, "একটা বছর যেখানে উইকেট নিতে বার বার সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেখানে নভদীপের মানের ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করতে পেরে আমরা খুশি।"
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications