অপসারিত শ্রীনি, নতুন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর

মুম্বই, ৯ নভেম্বর : ভারতীয় ক্রিকেট থেকে শেষ হওয়ার পর এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকেও মুছে গেল এন শ্রীনিবাসনের নাম।

এদিন মুম্বইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আইসিসি চেয়ারম্যান পদ থেকে সরানো হল এন শ্রীনিবাসনকে। বদলে ভারত থেকে তাঁর জায়গায় প্রতিনিধিত্ব করবেন বর্তমান বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহর।

অপসারিত শ্রীনি, নতুন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর

আগামী বছরের জুন পর্যন্ত চেয়ারম্যান হওয়ার মেয়াদ ছিল শ্রীনির। বোর্ডের সভায় ঠিক হয়েছে, তাঁর বদলে সেইসময় পর্যন্ত মেয়াদ সম্পূর্ণ করবেন শশাঙ্ক মনোহর।

আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির জেরে ভারতের সুপ্রিম কোর্ট বিসিসিআই সভাপতি থেকে শ্রীনিকে সরিয়ে দিয়েছিল। যদিও গত ২০১৪ সালের জুন মাসে ২ বছরের জন্য আইসিসি সভাপতি হওয়া আটকায়নি শ্রীনির।

তবে ভারতীয় ক্রিকেট থেকে প্রায় সমস্ত প্রভাব শেষ হয়ে গিয়েছিল শ্রীনিবাসনের। পদ বলতে ছিল শুধুপ আইসিসি চেয়ারম্য়ানের চেয়ারটা। এদিন সেটাকেও সরিয়ে নেওয়া হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+