Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Muttiah Muralitharan: সৌরভ না ধোনি অধিনায়ক হিসেবে এগিয়ে কে? কলকাতায় এসে নিজের মতামত জানালেন মুরলীধরন

ভারতীয় ক্রিকেটে সেরা অধিনায়ক কে? সৌরভ গঙ্গোপাধ্যায় না মহেন্দ্র সিং ধোনি। এই নিয়ে বিতর্কের শেষ ‌ নেই। কেউ ট্রফি জয়ের নিরিখে এগিয়ে রাখেন ক্যাপ্টেন কুলকে, কেউ আবার ভারতীয় ক্রিকেটে অধিনায়ক সৌরভের অবদানের কথা তুলে ধরেন। কলকাতায় এসে এই বিতর্কে মুখ খুললেন মুথাইয়া মুরলীধরন।

৬ অক্টোবর মুক্তি পাচ্ছে শ্রীলঙ্কান স্পিনারের মুথাইয়া মুরলীধরনের বায়োপিক। তারই প্রচারে কলকাতায় হাজির হলেন বিশ্বের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্রে একটি পাঁচতারা হোটেল ছবি প্রচারে উপস্থিত ছিলেন কিংবদন্তি এই স্পিনার। সেখানে উপস্থিত ছি‌লেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

সৌরভ

ধোনি-সৌরভ প্রসঙ্গে মুরলীর জবাব, 'সৌরভ কলকাতার কিং, সৌরভ ভারতীয় ক্রিকেটের খুব কঠিন সময়ে দায়িত্ব নেয়। তরুণ ক্রিকেটারদের নিয়েই দল গড়েন। দাদার আমলেই হরভজন, যুবরাজের মতো ক্রিকেটাররা উঠে আসেন। এমনকি বিশ্বকাপ ফাইনাাল পর্য‌ন্তও খেলে। পরবর্তীকালে এই দলটাই ধোনি পায়। ফলে এমএসডির কাজটা সহজ হয়ে যায়।'

মুথাইয়া মুরলীধরনের বায়োপিক '৮০০'-এর প্রচারে মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মুরলীধরন, ছবির প্রযোজক, অভিনেতা। ছবিতে মুরলীর চরিত্রে অভিনয় করছেন স্লামডগ মিলেনেয়ার সিনেমায় অভিনীত তারকা মধুর মিত্তাল। ছবির পরিচালক এমএস শ্রীপথি। হিন্দি আর ইংরেজি ছাড়াও তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে মুরলীর বায়োপিক। সৌরভ ও মুরলী একে অপরের প্রশংসা করলেন, পুরনো দিনের কথা বললেন, আসন্ন বিশ্বকাপ নিয়েও মতামত প্রকাশ করলেন এই অনুষ্ঠানে।

সৌরভ

প্রচার অনুষ্ঠানে অংশ নিয়ে সৌরভ বলেন, 'আমি এই সিনেমাটি দেখব শুধুমাত্র মুরলীর জন্য। কারণ আমি যখন প্রথম ১৯৯৭ সালে শ্রীলঙ্কা সফরে যাই তখন বিমানবন্দরে আমাদের সবাই শুভেচ্ছা জানিয়েছিল, কিন্তু আমাদের এটাও জানানো হয়েছি‌ল, আমাদের মুরলী আছে।' কেরিয়ারের শুরু থেকে শেষ মুরলীর বিরুদ্ধে খেলতে হয়েছে মহারাজকে। কিন্তু কোন সময়ে খেলাটা সব থেকে কঠিন ছিল?

এই প্রশ্নের উত্তরে মহারাজ বলেন, 'আমি বিভিন্ন সময়ে মুরলীর বিরুদ্ধে খেলেছি, কিন্তু যখন ওর শেষবেলা তখন খেলা অত্যন্ত কঠিন ছিল। কারণ ওই সময় বল আরও বেশি টার্ন করত। আমাদের লক্ষ্যই থাকত কোনওভাবে মুরলীকে উইকেট না দেওয়া।'

সৌরভ মুর‌লী দ্বৈরথ বলতেই ক্রিকেট প্রেমীদের মনে ভেসে উঠে ১৯৯৯ সালের বিশ্বকাপে টনটনে ম্যাচের কথা। সেই ম্যাচে শেষ দুই ওভারে মুরলীর বিরুদ্ধে শুধুই বাপি বাড়ি যা শট দেখা গিয়েছিল। সেই ম্যাচের প্রসঙ্গ উঠলে এখনও নস্টালজিক হয়ে পড়েন মহারাজ। তিনি বলেন, 'মুরলী সবসময় উইকেটশিকারি ওকে খেলা সময় কঠিন। আমাকে দ্রাবিড় বলেছিল ওর বল ওত ঘোরে কীআবে কভার ড্রাইভ মারব, আমি বলেছিলাম কভার ড্রাইভ আমি মারব, তুমি আমাকে স্ট্রাইক দাও।'

মুরলী

সামেনই বিশ্বকাপ, তবে মুরলী নিজের দেশ শ্রীলঙ্কাকে প্রথমচারে দেখছেন না। ভারতের স্পিন বৈচিত্র নিয়ে বলেন, 'কুলদীপ যাদবের মতো স্পিনার আছে ভারতীয় দলে এটা বাড়তি সুবিধা দেবে উপমহাদেশের উইকেটে ভারতকে। তবে সেই দিনের কন্ডিশনের উপরই দল গঠন করতে হবে।' বিশ্ব ক্রিকেটে তাঁর অ‌নেক রেকর্ড আছে। তবে ৮০০ উইকেটের মাইলস্টোন অ্যান্ডারসন আরও কয়েকবছর খেললে ভেঙে দিতে পারত বলে জানান মুরলী।

বৃহস্পতিবার সকালে সল্টলেকের এক স্কুলের ছাত্রদের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেললেন মুরলী। সেই চিরাচরিত ভঙ্গিতে বোলিং করতে দেখা গেল লঙ্কান কিংবদন্তিকে। ছাত্রদের সঙ্গে সেলফিও তোলেন। দীর্ঘ কয়েক বছর বাদে কলকাতায় এসে আপ্লুত মুরলী। ক্রিকেটার এবং মেন্টর হিসেবে এই কলকাতার সঙ্গে তাঁর পরিচিতি নতুন নয়। কিন্তু বায়োপিকের জন্য এসে খোশমেজাজে থাকলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+