আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন মুশফিকুর রহিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন মুশফিকুর রহিম

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বাংলাদেশের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। টি-২০ বিশ্বকাপের আগে মুশফিকুর রহিমের এই সিদ্ধান্ত অত্যন্ত আকস্মিক। এশিয়া কাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পর হঠাৎল মুশফিকের এই অবসর গ্রহণের সিদ্ধান্তে হতবাক তাঁর ভক্তরা। টি-২০ বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। তার আগে বর্ষীয়ান ক্রিকেটারের অবসর গ্রহণ চিন্তা বাড়াল বাংলাদেশের।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন মুশফিকুর রহিম

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম কিংবদন্তি মুশফিকুর রহিম। বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে পরবর্তী প্রতিটি বিশ্বকাপে খেলেছেন মুশফিকুর রহিম। এর ফলে অস্ট্রেলিয়ায় হতে চলা আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলতে দেখতে পাওয়া যাবে না এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে।

রহিম জানিয়েছেন তিনি ওডিআই এবং টেস্ট ক্রিকেটে বেশি করে ফোকাস করতে চান এবং সেই কারণেই টি-২০ ক্রিকেট থেকে তাঁর অবসরের সিদ্ধান্ত। তবে, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেও ফ্রাঞ্চাইজি লিগগুলিতে তিনি খেলবেন জানিয়েছেন রহিম। টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেও ওডিআই এবং টেস্ট দলে বাংলাদেশের হয়ে খেলার কথা জানিয়েছেন তিনি।

টুইটারে তিনি লিখেছেন, "আমি আজ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি এবং টেস্ট ও ওডিআই ক্রিকেটের উপর আমার বেশি ফোকাস থাকবে। তবে, সুযোগ এলে ফ্রাঞ্চাইজি লিগে খেলব আমি। আমার দেশকে দুই ফরম্যাটে প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে আছি।"

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১০২ ম্যাচে ১৫০০ রান করেছেন মুশফিকুর। তাঁর নামের পাশে রয়েছে ৬টি আন্তর্জাতিক টি-২০ অর্ধ-শতরান, এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৭২। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা।

টি-২০ বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের দ্বিতীয় বড় ধাক্কা। কয়েক মাস আগেই দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে বেশি নজর দেওয়ার জন্য টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন তামিম ইকবাল। তামিমের অবসরের পর টি-২০ ক্রিকেট থেকে মুশফিকুরের অবসর বড় ধাক্কা বাংলাদেশের জন্য টি-২০ বিশ্বকাপের আগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+