রোহিতের কোচ দীনেশের ছাত্র সুভেদ রাহানের জায়গা নিয়ে রঞ্জি অভিষেকেই দ্বিশতরান হাঁকালেন, নজির সরফরাজেরও
আলুরে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে চালকের আসনে মুম্বই। ১৬৬.৪ ওভারে ৮ উইকেটে ৬৪৭ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে পৃথ্বী শ-র নেতৃত্বাধীন দল। অভিষেকেই দুরন্ত দ্বিশতরান এসেছে সুভেদ পার্করের ব্যাট থেকে। অজিঙ্ক রাহানে চোটের কারণে ছিটকে যেতে তাঁর জায়গায় সুযোগ পান সুভেদ। দুরন্ত শতরানে নজির গড়েছেন সরফরাজ খান।

(ছবি- মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন)
Reliving Suved Parkar's journey into cricket as he creates sparks on his Ranji debut ✨#MCA #Mumbai #Cricket #IndianCricket #Wankhede #BCCI #MUMvCAU #RanjiTrophy #RanjiTrophy2022 @BCCIdomestic https://t.co/tL8sFgVlpV
— Mumbai Cricket Association (MCA) (@MumbaiCricAssoc) June 7, 2022
সুভেদ পার্কর স্কুল ক্রিকেট থেকেই দীনেশ লাডের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। এই দীনেশ লাডেরই ছাত্র রোহিত শর্মা ও শার্দুল ঠাকুর। উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে চারে ব্যাট করতে নেমে ৪৪৭ বল খেলে ২৫২ রান করে রান আউট হন সুভেদ। তাঁর ইনিংসে রয়েছে ২১টি চার ও চারটি ছয়। আজ ম্যাচের দ্বিতীয় দিনে তিনি দ্বিশতরান পূর্ণ করেন। সরফরাজ খানের সঙ্গে সুভেদের জুটিতে ওঠে ২৭৭ রান। সরফরাজ খান ২০৫ বলে ১৫৩ রানের ইনিংস খেলেন ১৪টি চার ও চারটি ছয়ের সাহায্যে। এই ইনিংসের সুবাদে এক নজির গড়লেন সরফরাজ। এই প্রথম কোনও ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সাতটি শতরান পূর্ণ করার পর প্রতি ক্ষেত্রেই নিজের রানকে দেড়শো বা তার উপর রান করেছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে সরফরাজ এবার রঞ্জিতে চার ম্যাচে ৭০০-র উপর রান করলেন।
Suved Parkar, a name we'll keep hearing for seasons & seasons in Mumbai Cricket & hopefully higher up as well.
— North Stand Gang - Wankhede (@NorthStandGang) June 7, 2022
What an occasion to score a magnificent 252 on his FC debut with our legend @amolmuzumdar11 applauding from the dressing room with pride.
Well played, champion ❤️ pic.twitter.com/97vjUFD6qq
ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে নক আউট পর্বে অভিষেকেই দ্বিশতরান করার নজির সুভেদের আগে একমাত্র রয়েছে মুম্বই কোচ অমল মুজুমদারের। ফরিদাবাদে ১৯৯৩-৯৪ মরশুমে হরিয়ানার বিরুদ্ধে বম্বের হয়ে অমল করেছিলেন ২৬০ রান। আজ রান আউট হওয়ায় সেই রান অবশ্য টপকাতে পারলেন না সুভেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিশতরান হাঁকানোর নিরিখে সুভেদ হলেন দ্বাদশ ভারতীয় ব্যাটার। চলতি বছরেই কলকাতায় মিজোরামের বিরুদ্ধে বিহারের হয়ে অভিষেকেই ৩৪১ রান করেছিলেন সাকিবুল গণি। সুভেদ ও সরফরাজের প্রশংসাসূচক টুইট করেছেন সূর্যকুমার যাদব।
Double hundred on Debut. Special knock Suved parkar. Very happy to see Sarfaraz khan continuing his Dream run. @MumbaiCricAssoc 💪 #RanjiTrophy
— Surya Kumar Yadav (@surya_14kumar) June 7, 2022
উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচে পৃথ্বী শ ২১ ও যশস্বী জয়সওয়াল ৩৫ রান করেন। ওয়াসিম জাফরের ভাইপো আরমান জাফর ৬০ ও শামস মুলানি ৫৯ রান করেন। উত্তরাখণ্ডের আকাশ মাধওয়াল ২০.৪ ওভারে ১০৮ রান দেন। স্বপ্নিল সিং ১ উইকেট পান ২৭ ওভারে ১১৪ রান দিয়ে। ময়াঙ্ক শর্মা ৩৮ ওভারে ১২০ রান দিয়ে ১টি উইকেট পান। ব্যাট করতে নেমে ২৩ রানের মধ্যেই দুই উইকেট হারিয়েছে উত্তরাখণ্ড।












Click it and Unblock the Notifications