IPL 2025: বোলিং শুরু করলেও ফিট সার্টিফিকেট পাননি, বুমরাহের জন্য অপেক্ষা বাড়ছে মুম্বই ইন্ডিয়ান্সের
আইপিএলের প্রথম সপ্তাহ অতিক্রান্ত হয়ে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছে। সোমবার তিন নম্বর ম্যাচের নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমেছে হার্দিক পাণ্ডিয়া ব্রিগেড।। কিন্তু জসপ্রীত বুমরাহকে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের উদ্বেগের অবসান হচ্ছে না। বুমরাহকে নিয়ে আশা আশঙ্কার দোলাচলে মুম্বই ইন্ডিয়ান্স শিবির।
রবিবার ভারতীয় দলের তারকা পেসারের বোলিং করার একটি ভিডিও প্রকাশিত হয়েছিল সমাজ মাধ্যমে। যা দেখে কিছুটা আশা সঞ্চার হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের মধ্যে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই ফের উদ্বেগের সৃষ্টি হলো বুমরাহকে নিয়ে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইপিএলে এখনই খেলা হচ্ছে না বুমরাহের। তাঁকে আরও কিছুটা তাকে অপেক্ষা করতে হবে।

বোলিং শুরু করলেও এখনও ফিটনেসের ছাড়পত্র পাননি বুমরাহ। ফলে বুমরাহের আইপিএলে অংশগ্রহণ করতে আরও কিছুদিন সময় লাগবে। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁকে জাতীয় ক্রিকেট একাডেমিতে পর্যবেক্ষণে রেখেছেন। বোর্ডের একটি সূত্র জানিয়েছেন, বুমরাহ সুস্থ হয়ে উঠেছেন কিন্তু কবে মাঠে ফিরবেন সেই বিষয়ে কোন সময়সীমা নির্ধারণ করা যাবে না। সেই ধীরে ধীরে নিজের ওপর চাপ বাড়াচ্ছেন আগামী দুই সপ্তাহ তাঁর সময় লাগতে পারে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার জন্য।
বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রয়েছেন বুমরাহ। রবিবার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেটে পুরোদমে অনুশীলন করছেন ভারতীয় দলের তারকা পেসার। এই ছবি দেখে কিছুটা হলেও খুশি হয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা।
মুম্বই ইন্ডিয়ান্সের পেস ব্যাটারি জসপ্রীত বুমরাহ আগামী কয়েকটি ম্য়াচে খেলতে পারবেন না। কারণ, এখনও পর্যন্ত তিনি ১০০ শতাংশ ফিট হতে পারেননি।
২০২৪ সালে সারা বছরে দুরন্ত পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরাহ। ২০২৪ সালে সারা বছরে দুরন্ত পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরাহ। ইতিমধ্যেই এনসিএতে বোলিং অনুশীলনও শুরু করে দিয়েছেন বুমরাহ।
চিকিৎসা-রিহ্যাবের পরও বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়া স্কোয়াডে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। বুমরাহের পিঠের সমস্যা ছিলই(back spasm), চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর কয়েক দিন আগেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতীয় দলের তারকা পেসার বুমরাহ খেলতে পারেবন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদিও বুমরাহ না খেললেও ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications