সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের ফাইনালে মুম্বই, ফাইনালে মুখোমুখি হিমাচলের
সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের ফাইনালে মুম্বই, ফাইনালে মুখোমুখি হিমাচলের
সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে জায়গা করে নিল বাংলা। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে বিদর্ভকে পাঁচ উইকেটে হারাল মুম্বই। বিদর্ভর ১৬৪/৭ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে মুম্বই ১৬.৫ ওভারে তুলে নেয় ১৬৯ রান। রবিবার ফাইনাল ম্যাচে অজিঙ্ক রাহানের দলের সামনে হিমাচল প্রদেশ। ইডেন গার্ডেন্সেই খেলা হবে সেই ম্যাচ।

ইডেনে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন বিদর্ভের অধিনায়ক অক্ষয় ওয়াডকর। তবে, মিডল অর্ডার এবং ওপেনারদের ব্যার্থতায় খুব ভাল শুরু করতে পারে বিদর্ভ। টপ অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র রান পান অথর্ব্য টেড (২৯)। অপূর্ব ওয়াংখেড়ে ৩৪ রান করেন, শুবম দুবে করেন ১৯ রান। অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক জিতেশ শর্মা। অধিনায়ক অক্ষয় করেন ১ রান। মুম্বইয়ের হয়ে তিনটি উইকেট নেন শামসি মুলানি। দুইটি করে উইকেট নেন তুষার দেশপাণ্ডে এবং শিবম দুবে।
১৬৫ রান তাড়া করতে নেমে মুম্বইয়ের এই সহজ জয়ের মূল কারিগর শ্রেয়স আইয়ার। ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা অজিঙ্ক রাহানে মাত্র ৫ রান পান এই ম্যাচে। যশস্বী জসওয়ালের ব্যাট থেকে আসে ১২ রান। টপ অর্ডারের ওপেনার এবং তিন নম্বরে নামা যশস্বীর ব্যর্থতা ঢেকে দেন শ্রেয়স। পৃথ্বী শ'কে সঙ্গে নিয়ে মুম্বইকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। ২১ বলে ৩৪ রান করে আউট হন পৃথ্বী। শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৭৩ রান। ৭টি চার এবং ৪টি ছয় দিয়ে নিজের এই ইনিংস গড়েছিলেন শ্রেয়স। সরফরাজ খান করেন ২৭ রান। শিবম দুবে ৪ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন। দর্শন নলকন্দে এবং অক্ষয় কারনেওয়ার দুইটি করে উইকেট পান বিদর্ভের হয়ে। রবিবার ইডেন গার্ডেন্সে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে ঋষি ধাওয়ানের হিমাচল প্রদেশের মুখোমুখি হবে মুম্বই।












Click it and Unblock the Notifications