MS Dhoni: ধোনি বদলে ফেললেন লুক, লম্বা চুলের স্টাইল এখন অতীত! আইপিএল খেলা নিয়ে বড় বার্তা?

MS Dhoni: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কাজে লাগিয়ে ছবি তৈরি নয়। মহেন্দ্র সিং ধোনির নতুন লুকের যে ছবি ভাইরাল হয়েছে তা একশো শতাংশ খাঁটি।

ফের ধোনির লম্বা চুলের স্টাইল হয়ে গেল অতীত। মাহি চমকে দিলেন সাইড-ফেড হেয়ারস্টাইল দিয়ে।

MS Dhoni

হেয়ারস্টাইলিস্ট আলিম খান প্রচুর তারকার হেয়ারস্টাইলের দায়িত্বে থাকেন। মহেন্দ্র সিং ধোনিও তাঁর কাছেই বারবার যান। চলতি বছর আইপিএল ধোনির কেরিয়ারের শেষ বলে ধরা হচ্ছিল। তার অনেক আগে থেকেই ধোনি তাঁর কেরিয়ারের প্রথম দিকের লুকে ফিরেছিলেন। লম্বা চুল রেখে।

সেবারও আলিম খান জানিয়েছিলেন, এক ভক্তের কাছ থেকে পাওয়া ছবি পেয়েই ধোনি পুরানো লুকে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। চলতি মাসেই আইপিএলের সব দল জানিয়ে দেবে কোন ক্রিকেটারদের তারা ধরে রাখছে। ধোনিকে চেন্নাই সুপার কিংস আনক্যাপড ক্রিকেটার হিসেবে রাখতে পারে বলে জল্পনা রয়েছে।

যদিও ধোনি বা চেন্নাই সুপার কিংসের কেউই এ বিষয়ে মুখ খোলেননি। ফলে ধোনি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন কিনা তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। ধোনি-ভক্তরা অবশ্য এখনও চাইছেন আগামী আইপিএলেও খেলুন ধোনি। তাঁরা এদিন মজেছেন ধোনির নয়া লুক নিয়েই। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল।

নতুন লুকে ধোনিকে বলিউড হিরোদের সমকক্ষও মনে করছেন অনেকেই। আলিম খান নিজের ইনস্টাগ্রামে ধোনির নয়া লুকের তিনটি ছবি পোস্ট করে লিখেছেন, মহেন্দ্র সিং ধোনি। এক এবং একমাত্রা আমাদের 'থালা'। ধোনি-ভক্তরা এক অন্য হিসেব কষছেন। অনেকবারই দেখা গিয়েছে, আইপিএলের কয়েক মাস আগে ধোনি হেয়ারস্টাইল বা লুক বদলান। এবারের লুক বদলেও কি ফের আইপিএল খেলার আভাস?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+