ক্রিকেট ছেড়ে কি সন্ন্যাস নিলেন ধোনি? নেটিজেনের প্রশ্নের দোসর মিম
ক্রিকেট ছেড়ে কি সন্ন্যাস নিলেন ধোনি? নেটিজেনের প্রশ্নের দোসর মিম
ক্রিকেট ছেড়ে কি সন্ন্যাসী হয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি? গত একদিন ধরে সেই প্রশ্নই ঘোরাফেরা করছে নেট দুনিয়ায়। মিমের বন্যায় ভেসে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী এমন হল যে ২০২১ সালের আইপিএল শুরুর মুখে এমন অবতারে ধরা দিলেন এমএসডি, তা জানতে উদগ্রীব হয়ে উঠেছেন নেটিজেনরা। তার উত্তরও মিলেছে ইতিমধ্যে।
|
সন্ন্যাসীর বেশে ধোনি
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২১ সালের আইপিএল। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল চেন্নাই সুপার কিংসের হয়ে এবার বিশেষ সংকল্প সামনে রেখে এগোনো শুরু করেছেন অধিনায়ক এমএস ধোনি। কিন্তু তার আগে দেশের সর্বকালের সেরা অধিনায়কের সন্ন্যাসী বেশ এবং চুলহীন মাথা দেখে অবাক হয়েছে নেট দুনিয়া।
|
সোশ্যাল মিডিয়ায় মিম
মহেন্দ্র সিং ধোনির নতুন অবতারের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারও প্রশ্ন, তবে এবার কি ক্রিকেট ছেড়ে সন্ন্যাস গ্রহণ করলেন মাহি। কারও মতে, কোটি কোটি টাকা রোজগার করে সন্ন্যাসী হয়ে কী পরিহাস করছেন এমএসডি। কেউ আবার বিষয়টিকে মজার ছলেই নিয়েছেন। তৈরি করা হয়েছে এ সংক্রান্ত নানা ধরনের মিম।

ভিডিও অফিসিয়াল
পরে জানা যায় যে ২০২১ সালের আইপিএলের প্রচারে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে স্টার নেটওয়ার্ক। সেখানে বানপ্রস্থে গুরু এমএস ধোনি সন্ন্যাসী বেশে খুদে শিষ্যদের আইপিএলের ইতিহাস নিয়ে কথা বলছেন। ভিডিওটি সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

অনুশীলনে সিএসকে
২০২০ সালের আইপিএলের প্লে-অফে পৌঁছতে পারেনি চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের কেরিয়ারে প্রথমবার ঘটেছে এমন ঘটনা। আগামী আইপিএলে ভাল কিছু করতে আগে থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছে সিএসকে। অনুশীলনে নেমে পড়েছেন খোদ মহেন্দ্র সিং ধোনিও। যাঁর গত মরসুম খুব একটা ভাল ভাবে কাটেনি। ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন মাহি।
ছবি সৌজন্য টুইটার












Click it and Unblock the Notifications