IPL 2025: আইপিএল খেলা নিয়ে নীরবতা ভঙ্গ করলেন ধোনি, নিলামের আগেই দিলেন বড় আপডেট

২০২৪ সালের আইপিএল শেষের পর থেকেই মহেন্দ্র সিং ধোনিকে জল্পনা শুরু হয়েছে। ২০২৫ সালের আইপিএলে তিনি খেলবেন নাকি নিঃশব্দেই আইপিএলের দুনিয়া থেকে প্রাক্তন হয়ে যাবে ধোনি? এই জল্পনা বিগত কয়েক মাস ধরেই চলছে। আগামী ৩১ অক্টোবর বিকেলে এই জল্পনার অবসান হতে পারে। তবে তার আগেই আইপিএলগ নিয়ে নীরবতা ভঙ্গ করলেন ধোনি।

বয়স ৪৩ হলেও, আইপিএলে জনপ্রিয়তার নিরিখে এখনও শীর্ষে থালা। ভারতের যে মাঠের বিগত দুই মরশুম ধরে খেলতে নেমেছেন সেখানেই মাহি আবেগ উথলে উঠেছে। শুক্রবার গোয়াতে একটি প্রচারমূলক ইভেন্টে যোগ দিয়েছিলেন ধোনি। সেই অনুষ্ঠানেই একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের সামনে নিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ধোনি।

সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে ধোনি বলেছেন, আমি শুধু গত কয়েক বছরের ক্রিকেট যা খেলতে পেরেছি তা উপভোগ করতে চাই, আপনি যখন পেশাদার ক্রিকেট খেলেন, তখন সেটা উপভোগ করা কঠিন হয়ে পড়ে। আমি যেটা করতে চাই সেটা সহজ নয়। কারণ এটায় আবেগ যেমন আছে তেমনই দায়বদ্ধতাও আছে। আমি এখনও এই খেলাটি উপভোগ করতে চাই।'

একইসঙ্গে ধোনি আরও উল্লেখ করেছেন, আমাকে নয় মাস নিজেকে ফিট রাখতে হয়, যাতে আমি আড়াই মাস আইপিএল খেলতে পারি। ফলে অনেক পরিকল্পনা করেই এগোতে হয়। এটা কখনই সহজ বিষয় নয়।'

২০২৪ সালের আইপিএল শুরুর আগেই ধোনি ঋতুরাজ গাইকোয়াড়ের হাতে সিএসকে দলের অধিনায়কত্ব হস্তান্তর করেছিলেন। তবে, পাঁচবার আইপিএল-জয়ী অধিনায়ক এবং এখনও তর্কযোগ্যভাবে টুর্নামেন্টের সবচেয়ে বড় নাম, ধোনি আইপিএল খেললে টুর্নামেন্টের আর্কষণ বাড়বে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, আগামী ২৯ বা ৩০ অক্টোবর সিএসকে দলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ধোনি। সেই বৈঠকেই ধোনি নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন।

কিন্তু ৪৩ বছর বয়সি ধোনির পক্ষে সব ম্যাচ খেলা কঠিন, বেছে বেছে কিছু ম্যাচ খেলতে পারেন। তাও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। ফলে ২০২৫ সালে আইপিএলে শেষবার খেলে রাজকীয়ভাবেই বিদায় নিতে পারেন ধোনি।

পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ধোনি বর্তমানে অ্যানকাপড ক্রিকেটার হিসেবেই বিবেচিত হবেন। ফলে ৪ কোটি টাকা দিয়েই ধোনিকে ধরে রাখতে চলেছে সিএসকে।কয়েক মরশুম ধরেই মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা চলছে।

ক্রিকেট থেকে বছরের বেশির ভাগ সময়টা দূরে থাকেন ধোনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। নানা মিম তাঁকে নিয়ে চলতে থাকে। এই প্রসঙ্গে ধোনি বলেন, আমি এটা সম্পর্কে জানি. তবে এর পেছনের কারণ আমি জানি না। আমি জানি না এটা মজার কিনা, আমার কিছু ভক্ত আছে তাঁরাই কোনও নেতিবাচক কোনও কিছু হলে জবাব দেয়। আমি আমার পরিবার নিয়ে নিজের মতো সময় কাটাই।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+