Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MS Dhoni: তামিল অভিনেতা যোগী বাবুর সঙ্গে মজায় মাতলেন মাহি, দেখুন ভিডিও

চেন্নাইয়ের মানুষের কাছে তিনি থালা, তামিলনাডুতে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বি। কেন তিনি চেন্নাইয়ে এতটা জনপ্রিয় তা ফের একবার প্রমাণ করলেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের বাইরে এবার সিনেমার জগতেও পা রাখতে চলেছেন ক্যাপ্টেন কুল। সেই ইনিংসের সূচনাও হচ্ছে তামিল ছবি দিয়ে।

সম্প্রতি ধোনির এবং সাক্ষীর প্রযোজিত প্রথম ছবি 'এলজিএম' লেটস গেট ম্যারেড-র (Lets Get Married) ট্রেলার লঞ্চ হয়েছে। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ধোনি এবং দক্ষিণী তারকা যোগী বাবু রয়েছেন।

ধোনি

তামিল কমেডিয়ান যোগী বাবু কেক কাটেন ক্যাপ্টেন কুলের সঙ্গে। ধোনি এক টুকরো কেক নিয়ে নিজের মুখে ঢুকিয়ে দেন। এরপরই যোগী বাবু প্রাক্তন ভারতীয় অধিনায়কের দিকে ব্যঙ্গাত্মক ভাবে তাকালেন। যদিও এরপর দুই জন একে অপরকে কেক খাওয়ান। গোটা ভিডিওটি শুধু ভাইরালই হয়নি, নেটিজেনদের মনও জয় করেছে।

এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই নিজের মহানুভবতা আরও একবার প্রমাণ করেছেন ধোনি। ছবির অন্যতম অভিনেতা যোগী বাবু ক্রিকেটের বড় ভক্ত। তিনি ধোনির কাছে আবদার করেন তাঁকে সিএসকে দলে সুযোগ করে দেওয়ার জন্য।


অভিনেতাকে নিরাশ করেননি সিএসকে অধিনায়ক, তামি‌ল অভিনেতাকে মাহি বলেন, 'অম্বাতি অবসর গ্রহণ করেছে, ফলে তাঁর জায়গা দলে ফাঁকা আছে। আমি টিম ম্যানেজমেন্টকে তোমাকে নেওয়ার কথা বলব। কিন্তু তুমি তো ছবি নিয়ে ব্যস্ত। তুমি খেললে ধারাবাহিকভাবেই খেলবে।'

ধোনি এবং সাক্ষীর প্রযোজিত প্রথম ছবি 'এলজিএম' লেটস গেট ম্যারেড (Lets Get Married) পোস্টার আগেই প্রকাশ্যে এসেছিল, এবার ট্রেলারও লঞ্চ হল চেন্নাইতে।তবে বলিউড নয় প্রযোজক হিসেবে ধোনি প্রথম পা রাখলেন দক্ষিণ ছবিতেই।

ধোনি

জানা গেছে, পুরোপুরি বিনোদনমূলক অর্থাৎ রোমান্টিক কমেডি ঘরানার হতে যাচ্ছে 'এলজিএম'। রমেশ তামিলমণি পরিচালিত এ সিনেমার মূল গল্প এক অল্পবয়সি জুটিকে নিয়ে, যারা বিয়ে করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তামিল ভাষায় নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়। তবে মজার বিষয় হচ্ছে, 'লেটস গেট ম্যারেড' সিনেমার মূল ভাবনা এসেছে ধোনির স্ত্রী সাক্ষীর কাছ থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+