MS Dhoni: ‘সিনেমার কাজে’ চেন্নাইতে ধোনি, থালাকে ঘিরে উম্মাদনার ভিডিও দেখুন
আইপিএল শেষ হয়েছে দেড় মাস হল। এরইমধ্যে আবার চেন্নাইয়ে পৌঁছে গেলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল থেকে অবসর নেননি। আগামী মরসুমেও চেন্নাইয়ের হয়ে খেলার জল্পনা জিইয়ে রেখেছেন ক্যাপ্টেন কুল। অস্ত্রোপ্রচারের পর কিছুদিন বাড়িতে ছিলেন বিশ্রামে। কিন্তু ফের চলে এলেন চেন্নাইয়ে।
কিন্তু আইপিএল শুরু হতে এখনও অনেকটা সময় বাকি। এরই মধ্যে আবার নিজের দ্বিতীয় হোম চেন্নাইয়ে কেন এলেন মহেন্দ্র সিং ধোনি? তাও আবার স্ত্রী সাক্ষীকে সঙ্গে নিয়ে। এটা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। মাহির দক্ষিণ ভারতের আগমনের তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

রবিবার রাত্রে চেন্নাই বিমানবন্দরে নামেন ধোনি। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাক্ষীও। বিমানবন্দরে নামতেই ভক্তদের উষ্ণ অর্ভ্যাথনায় ভেসে গেলেন সিএসকে অধিনায়ক। রাতের বেলাও মাহিকে এক ঝলক দেখতে বিমানবন্দরের বাইরে কয়েকশ মানুষের উপস্থিতি।
Thala Dhoni in Chennai for the Audio and Trailer launch of his first production Movie LGM 💛#MSDhoni #LGM pic.twitter.com/hzwwcOcfAN
— WhistlePodu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) July 9, 2023
ধোনি-ধোনি স্লোগানে মুখরিত হল গোটা বিমানবন্দর চত্বর। এমনকি এমএসডি বাইরে আসতে পুষ্প বৃষ্টিও শুরু করলেন তাঁর ভক্তরা। রাঁচিতে জন্ম হলেও ২০০৮ সাল থেকে চেন্নাই দ্বিতীয় ঘর হয়ে উঠেছে ধোনির কাছে। এই শহরের ফ্রাঞ্চাইজিতেই পাঁচটি আইপিএল ট্রফি জিতেছেন।
চেন্নাইয়ের মানুষের কাছে তিনি থালা নামেই পরিচিত তিনি। এই শহরের মানুষ ধোনিকে যে কতটা ভালোবাসে তা আবার প্রমাণিত হলো রবিবার রাতেই। ক্রিকেটীয় কারনে নয় ধোনি চেন্নাই এসেছেন অন্য একটি কারনে। তার প্রযোজনা সংস্থার ছবির ট্রেলার লঞ্চ হবে চেন্নাই শহরে। তাই স্ত্রী সাক্ষীকে নিয়ে তা তামিলনাড়ুর রাজধানীতে এসেছেন ধোনি।

ক্রিকেটের বাইরের এবার নতুন দিগন্তে পা রাখতে চলেছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। তার প্রযোজিত প্রথম ছবি 'এলজিএম' লেটস গেট ম্যারেড (Lets Get Married) পোস্টার আগেই প্রকাশ্যে এসেছিল, এবার ট্রেলারও লঞ্চ হবে।

তবে বলিউড নয় প্রযোজক হিসেবে ধোনি প্রথম পা রাখলেন দক্ষিণ ছবিতেই। তামিল এই ছবিটি চলতি বছরেরই মুক্তি পাওয়ার কথা।তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এর আগে মহেন্দ্র সিং ধোনির জীবনী অবলম্বনে তৈরি ছবি 'এমএস ধোনি আনটোল্ড স্টোরি' বক্স অফিসের রীতিমতো ঝড় তুলেছিল। এমনকি বিজ্ঞাপনের মুখ হিসাবে প্রায়ই দেখা যায় ক্যাপ্টেন কুলকে।
এবার স্ত্রী সাক্ষী সিং ধোনির সঙ্গে যৌথভাবে ছবি প্রযোজনা করছেন ধোনি। তাদের সংস্থা ধোনি এন্টারটেনমেন্ট এর আগে কয়েকটি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রযোজনা করেছিল। এবার কিন্তু পূর্ণাঙ্গ ছবিই বানাচ্ছেন ধোনি-সাক্ষী প্রযোজক জুটি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications