IPL 2024: আইপিএল প্রস্তুতিতে সিএসকে শিবিরে যোগ দি‌লেন ধোনি, মাহির আগমনে নেট দুনিয়ায় ঝড়

বেজে গিয়েছে আইপিএলের বাদ্যি। আসন্ন আইপিএলে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে নামবে ২২ মার্চ আরসিবির বিরুদ্ধে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সিএসকে দল। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল শুরুর কয়েক সপ্তাহ আগেই মাহির ম্যানিয়ায় উত্তাল নেট দুনিয়া।

গত শনিবার থেকে সিএসকের প্রাক মরশুম প্রস্তুতি শিবির শুরু হয়েছে। এই শিবিরে অংশ নিিয়েছেন দীপক চাহার, রুতুরাজ গায়কোয়াড়, সিমরজিত্ সিং, রাজবর্ধন হাংগারগেকর, মুকেশ চৌধুরি, প্রশান্ত সোলাঙ্কি, অজয় মণ্ডল, শাইক রশিদ ও নিশান্ত সিন্ধু। মঙ্গলবার ধোনি অংশ নিতেই যেন অন্যর রূপ পেল সিএসকের শিবির।

IPL 2024

সিএসকের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ধোনির আগমনের ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে একটি দামি গাড়ি থেকে নামছেন ধোনি। তাঁর পরনে ছিলে লাল রঙের ফুল স্লিভ টি-শার্ট এবং কালো কার্গো প্যান্ট। এরপর তাঁকে অভিনব কায়দায় স্বাগত জানানো হয়। এই ছবি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ঝড় উঠে ইন্টারনেটে। সিএসকে সমর্থকরা তাঁদের থালাকে পেয়ে অত্যন্ত খুশি। আরও একবার কাপ জয়ের স্বপ্নে মজে আছেন চেন্নাইয়ের সমর্থকরা।

নেটদুনিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নামতেই অধিনায়কের পা ছুঁয়ে প্রণাম করছেন এক ব্যক্তি। তিনি সাধারণ সমর্থক নন, সিএসকে ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণণ।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কয়েক বছর আগেই, ধোনির ক্রিকেটীয় সম্পর্ক শুধুমাত্র আইপিএলের মধ্যেই সীমাবদ্ধ। আইপিএল শুরুর কয়েক সপ্তাহ আগে ধোনির ফেসবুক পোস্ট নিয়ে চর্চা তুঙ্গে মাহি তাঁর ফেসবুক পোস্টে একটি শব্দের উপর বিশেষ জোর দিয়েছেন ।


সোমবার বিকেল ৫ টা ৫৯ মিনিটে নিজের ফেসবুক পোস্টে ধোনি লেখেন, 'নয়া মরশুমের জন্য অপেক্ষা করতে পারছি না। আর নয়া ভূমিকার জন্যও (অপেক্ষা করতে পারছি না)। এদিকে নজর রাখুন।' আর সেই পোস্টের 'ভূমিকা' শব্দের উপর বিশেষভাবে জোর দেন ধোনি। আর তাতেই জল্পনা শুরু হয়েছে যে নতুন ভূমিকা বলতে ক্যাপ্টেন কুল কী বোঝাতে চাইছেন।

এদিকে চেন্নাই দলের সতীর্থ দীপক চাহার আবার বলেছেন ধোনি এখনও দু'বছর খেলতে পারেন। একটি ভিডিও চাহার বলেছেন, ''টি২০-তে এক জন তখনই অবসর নেয়, যখন তার ঘণ্টায় ১৪০ কিমির বল প্রচণ্ড গতির বলে মনে হয়। কিন্তু ধোনি এখনও অনায়াসে এই বল খেলে দিচ্ছেন।'

কয়েকদিন আগেই আম্বানি পরিবারের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলে‌ন মহেন্দ্র সিং ধোনি। ৪২-র ধোনির নতুন লুক রীতিমতো চমকে দিয়েছিল সবাইকে।অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে একেবারে ভিন্ন মেজাজে পাওয়া গিয়েছিল ক্যাপ্টেন কুলকে। ঐতিহ্যবাহী ডান্ডিয়া নৃত্যে অংশ নেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষীও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+