IPL 2024: মা ভর্তি হাসপাতালে, দলের প্রয়োজনে মাঠে নামলেন, দায়বদ্ধতার দৃষ্টান্ত তৈরি করলেন গুরবাজ
ক্রীড়াবিদদের জীবনে দুটি পরিবার থাকে। একটি তাঁর ব্যক্তিগত জীবনের পরিবার অন্যটি তাঁর দলীয় পরিবার। মাঝে মধ্যে এমন কঠিন সময় আসে যখন দুই পরিবারের মধ্যে ভারসাম্য রাখাটা কঠিন হয়ে পড়ে। এমনই এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রহমানুল্লাহ গুরবাজ। কেকেআরের এই বিদেশি দলের প্রয়োজনে কঠিন সময়ে পাশে থাকতে পারলেন না নিজের পরিবারের।
মা অসুস্থ থাকায় আইপিএলের মধ্যেই দেশে(আফগানিস্তানে) ফিরে যেতে হয়েছিল রহমানুল্লাহ গুরবাজকে। কিন্তু মা পুরোপুরি সুস্থ হওয়ার আগেই ফের কেকেআর দলে যোগ হয় কারণ ফিল সল্ট দেশে ফিরে গিয়েছেন। উইকেটরক্ষক এবং ওপেনার দুটি জায়গাই খালি হয়ে গিয়েছে। পরিবারের কঠিন সময়ের মধ্যেও দলের প্রয়োজনকেই অগ্রাধিকার দিলেন রহমানুল্লাহ গুরবাজ।চলতি আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে তোলার পর গুরবাজ খোলসা করেন যে তাঁর মা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

হায়দরাবাদ ম্যাচে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কেকেআর। এই ম্যাচের পর রহমানুল্লাহ গুরবাজ বলেন, 'আমার মা এখনও হাসপাতালে আছে। আমি রোজ কথা বলি মায়ের সঙ্গে। ফিল সল্ট চলে যাওয়ার পরে আমার কেকেআর পরিবারেরও আমায় লাগত। তাই আমি আফগানিস্তান থেকে ফিরে আসি। এখানে থাকতে পেরে ভালো লাগছে। আমার মা'ও খুশি।'
কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে হায়দরাবাদকে ১৫৯ রানেই আটকে রাখে কেকেআর। জবাবে কলকাতা নাইট রাইডার্স ব্যাট করতে নেমে গুরবাজ এবং সুনীল নারিনের হাত ধরে শুরুটা বেশ ভালোই করেছিল। গুরবাজ ১৪ বলে ২৩ রান করেন। ব্যাট হাতে খুব বড় রান না পেলেও দলের জয়ের ভিতটা মজবুত করে দেন। বৃষ্টির জন্য গ্রুপ পর্যায়ে কেকেআরের শেষ দুটি ম্যাচ ভেস্তে যায়। একেবারে সরাসরি প্লে-অফে মাঠে নামতে হয় গুরবাজকে। সেই মার্চের পরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেমে খুব একটা খারাপ উইকেটকিপিং করেননি।
এবারের আইপিএল নাইটদের উইকেটকিপিং এবং ওপেনিং দুটি জায়গাতেই ভরসা দিয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তাঁর বিধ্বংসী ব্যাটিং কেকেআরকে সাফল্য এনে দিয়েছে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ম্যাচে তো তাঁর রান-আউটের জন্য দু'পয়েন্ট পায় কেকেআর। কিন্তু আইপিএলের একেবারে শেষলগ্নে ইংল্যান্ডের হয়ে খেলার জন্য তাঁকে ফিরে যেতে হয়। ফলে গুরবাজই এখন নাইটদের প্রধান বিকল্প।
বুধবারই চেন্নাই উড়ে যাচ্ছে কেকেআর দল। এদিন বি্কেলে চ্যাটার্ড বিমানে আহমেদাবাদ থেকে চেন্নাই উড়ে যাবে নাইট ব্রিগেড। সন্ধ্যার পরই পৌঁছে যাওয়ার কথা তামিলনাড়ুর রাজধানী শহরে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications