WPL 2024: মহিলা প্রিমিয়ার লিগ শুরুর আগে বড় ধাক্কা গুজরাত শিবিরে, ছিটকে গেলেন রেকর্ড দাম পাওয়া ক্রিকেটার
মহিলা প্রিমিয়ার লিগ শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। কিন্তু তার আগেই বড় ধাক্কা গুজরাত শিবিরে। চোটের জন্য টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন কাশ্বী গৌতম।
মহিলা প্রিমিয়ার লিগের ইতিহাসে আনক্যাপড প্লেয়ার হিসেবে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন কাশ্বী গৌতম। আপাতত চোটের কারণে ডব্লিউপিএলে তাঁর খেলা হবে না। তাঁর বদলে মুম্বইয়ের ২৩ বছর বয়সী সায়ালি সাতঘরেকে ১০ লক্ষ টাকায় টিমে নিয়েছে গুজরাত।

চণ্ডীগড়ের ডান হাতি পেসার প্রথম নজরে পড়েন তিন বছর আগে। অনূর্ধ্ব ১৯ ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টে। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ একাই নিয়েছিলেন ১০ উইকেট। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। মেয়েদের টি২০ চ্যালেঞ্জে জায়গা করে নেন।তারপর সুযোগ পান মহিলা আইপিএলে।
কিন্তু চোটের জন্য এবারের মতো মহিলা ক্রিকেট লিগের সেরা মঞ্চে খেলার স্বপ্ন অধরাই থাকছে কাশ্বীর। মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে কোটিপতি হয়ে প্রচারের আলোয় চলে এসেছিলেন কাশ্বী গৌতম। মেগা টি২০ এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ পাওয়াই লক্ষ্য কাশ্বী গৌতমের। কিন্তু আপাতত চোট তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিল না।
চোটের ধাক্কা আরসিবি শিবিরেও। চোটের জন্য ছিটকে যাওয়া কনিকা আহুজার বদলি হিসেবে আরসিবি নিয়েছে শ্রদ্ধা পোখারকরকে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু মহিলাদের প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং রানার্স দিল্লি ক্যাপিটালস।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications