ফিট মহম্মদ শামি চতুর্থ টেস্টে দলে ফিরছেন, ইঙ্গিত ভারতীয় দল সূত্রে

ভারতীয় পেস বোলিংয়ের অন্যতম ভরসা মহম্মদ শামি চোট সারিয়ে ফের একবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। চতুর্থ তথা শেষ টেস্টে তিনি সম্ভবত খেলবেন বলে ভারতীয় দল সূত্রে ইঙ্গিত মিলেছে।

ধর্মশালা, ২৩ মার্চ : ভারতীয় পেস বোলিংয়ের অন্যতম ভরসা মহম্মদ শামি চোট সারিয়ে ফের একবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। চতুর্থ তথা শেষ টেস্টে তিনি সম্ভবত খেলবেন বলে ভারতীয় দল সূত্রে ইঙ্গিত মিলেছে। ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শনিবার থেকে লড়াইয়ে নামছে ভারত। এই ম্যাচে যে জিতবে সিরিজের দখল নেবে সেই দলই।

বাংলার পেসার শামি বেশ কিছুদিন হল দলে নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়ে দল থেকে ছিটকে যান। তবে এই মুহূর্তে শামি চোটমুক্ত। এবং সদ্যসমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে তিনি খেলে ম্যাচফিট হিসাবে প্রমাণও দিয়েছেন।

ফিট মহম্মদ শামি চতুর্থ টেস্টে দলে ফিরছেন, ইঙ্গিত দলীয় সূত্রে

এর পাশাপাশি ধর্মশালার উইকেট বরাবর পেস সহায়ক। এই অবস্থায় স্পিনে রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজার পাশাপাশি পেস আক্রমণে উমেশ যাদব ও ইশান্ত শর্মার পাশাপাশি মহম্মদ শামিও দলে ফিরতে পারেন বলে টিম সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে।

বিজয় হাজারে ট্রফির ফাইনালে শামি অসাধারণ বোলিং করে বাংলার হয়ে চার উইকেট নেন। যদিও ফাইনালে ব্যাটিং ব্যর্থতায় বাংলাকে হারিয়ে ট্রফি জেতে তামিলনাড়ু। শামির ফেরা নিয়ে কোহলিও জানিয়েছেন, শামিকে ম্যাচ প্র্যাকটিস দিতে বিজয় হাজারে খেলতে পাঠানো হয়েছিল। ও নিজেকে প্রমাণ করেছে। ফলে সবরকম পথই খোলা রয়েছে।

শামিকে দলে নেওয়া হতে পারে সেজন্য আগামী ২৫-২৯ মার্চ সময়ে হতে চলা দেওধর ট্রফিতে তাঁকে দলে রাখা হয়নি। তাই ধরে নেওয়া হচ্ছে শামি ধর্মশালায় প্রথম একাদশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছেন।

প্রসঙ্গত, গত নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হাঁটুতে চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন শামি। এরপরে এতদিন চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে দলে ফিরেছেন। দলে ফিরে তিনি শেষ টেস্ট ও সিরিজ ভারতকে জেতাতে পারেন কিনা সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+