চোট সারিয়ে ভারতীয় দলে ফিরছেন শামি-সাইনি, কবে জেনে নিন
চোট সারিয়ে ভারতীয় দলে ফিরছেন শামি-সাইনি, কবে জেনে নিন
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ফলে বিরাট কোহলি শিবির যে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে আহমেদাবাদে জো রুটদের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সেই দলে ফাস্ট বোলার মহম্মদ শামি ও নভদীপ সাইনির নাম অন্তর্ভূক্ত হলে অবাক হওয়ার কোনও কারণ থাকবে না।

চোট সারিয়ে উঠেছেন শামি
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্ট চলার সময় হাতে চোট পেয়েছিলেন মহম্মদ শামি। ফলে সিরিজের বাকি তিনটি ম্যাচে তিনি খেলতে পারেননি। রিহ্যাবিলেশনের জন্য ভারতীয় ফাস্ট বোলারকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। সেখানে গত দুই মাসের ট্রেনিংয়ে শামি সুস্থ হয়ে উঠেছেন বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

কবে ফিরছেন শামি
বিসিসিআই-এর এক সূত্রের তরফে জানানো হয়েছে যে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র ডাক্তার ও ট্রেনারদের তত্ত্বাবধানে চোট সারিয়ে উঠেছেন মহম্মদ শামি। নেটে হাত ঘোরাতেও পারছেন ভারতীয় ফাস্ট বোলার। ফলে তাঁকে আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে রাখা হতে পারে বলে খবর।

ফিরছেন সাইনিও
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন কুচকিতে চোট পেয়েছিলেন নভদীপ সাইনি। তাঁকেও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে আনা হয়েছিল। চোট সারিয়ে তিনি পুরোপুরি সুস্থ বলে জানানো হয়েছে। ফলে আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে তাঁকেও রাখা হতে পারে বলে খবর।

ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট শুরু। দিন-রাতের ফর্ম্যাটে গোলাপী বলে এই ম্যাচ খেলা হবে। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রীড়াপ্রেমীরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications