ভারতীয় দলে শামিকে সবচেয়ে ভালো খেলতে পারেন কোন ক্রিকেটার, নাম জানালেন স্পিডস্টার

ভারতীয় দলে শামিকে সবচেয়ে ভালো খেলতে পারেন কোন ক্রিকেটার, নাম জানালেন স্পিডস্টার

করোনার কারণে ক্রিকেট বন্ধ। বাইশ গজে এখন তালা ঝুলেছে। এই পরিস্থিতিতে বাড়িতে বসে ইনস্টাগ্রাম আড্ডায় মুখ দেখাচ্ছেন ক্রিকেটাররা। এর আগে বিরাট কোহলি-কেভিন পিটারসন ইনস্টাগ্রামে ক্রিকেট নিয়ে আড্ডা দিয়েছেন, যুবরাজ-রোহিত-যুজবেন্দ্র চাহালকেও ইনস্টাগ্রাম আড্ডা দিতে দেখা গিয়েছে। সম্প্রতি ইরফান পাঠানের সঙ্গে সোশ্যাল মাধ্যমে ক্রিকেট নিয়ে আড্ডা দিয়েছেন মহম্মদ শামি। এবার মনোজ তিওয়ারির সঙ্গে ক্রিকেট নিয়ে আড্ডায়, ভারতীয় দলে তাঁকে সবচয়ে ভালো খেলে কোনও ব্যাটসম্যান নাম জানালেন শামি।

শামির চোখে কে তাঁকে সবচেয়ে ভালো খেলতে পারে

শামির চোখে কে তাঁকে সবচেয়ে ভালো খেলতে পারে

শামি বলেন,'ভারতীয় দলে চেতেশ্বর পূজারা আমায় সবচেয়ে ভালো খেলতে পারেন। নেটে পূজারাকে আউট করা খুবই কঠিন। ব্যাটিং করতে নেমে ও যেন একটা সাধনায় বসে যায়। সব বোলাররাই ওকে আউট করার চেষ্টা করে, কিন্তু ওকে আউট করা সহজ নয়।

 বিরাটকে নিয়ে যা বলেছেন শামি

বিরাটকে নিয়ে যা বলেছেন শামি

এর আগে বিরাটকে নিয়ে এক মন্তব্যে শামি বিরাটকে বিশ্বসেরা বলেন। তবে কোহলির ব্যাটিংয়েও দুর্বলতা রয়েছে বলে জানিয়েছিলেন শামি। ভারতীয় স্পিডস্টার বলেছেন, 'বিরাট বিশ্বসেরা, কিন্তু ওর মধ্যেও একটা দুর্বলতা রয়েছে।সেই দুর্বলতা কাজে লাগিয়ে আইপিএলে বেশ কয়েকবার বিরাটকে আউটও করেছি।' প্রসঙ্গত বিরাটের ব্যাটিংয়ে কী দুর্বলতা রয়েছে সতীর্থ হিসেবে তিনি অবশ্য সেটা ফাঁস করেননি।

রোহিতকে নিয়ে শামি যা বলেছেন

রোহিতকে নিয়ে শামি যা বলেছেন

বিশ্বকাপজয়ী প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের সঙ্গে এক ক্রিকেট আড্ডায় রোহিতকে সবচেয়ে কমপ্লিট ক্রিকেটার বলে ব্যাখ্যা করেছেন শামি।

লকডাউন কেমন কাটছেন শামি

ইনস্টাগ্রামে ক্রিকেট নিয়ে আড্ডা ছাড়াও টিকটক ভিডিও বানিয়ে এই লকডাউনে সময় কাটাচ্ছেন শামি। চা খাওয়া থেকে শুরু করে মজার মজার দারুণ সব টিকটক ভিডিও বানিয়েছেন শামি। এছাড়া লকডাউনের ছুটিতে ছবি আঁকার পুরনো হবি ঝালিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার। বহু বছর পর পেন্সিল হাতে তুলে নিয়ে স্কেচ করার অভিজ্ঞতা শামি ইনস্টাগ্রাম ভিডিওতে শেয়ার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+