হায়দরাবাদ স্টেডিয়ামে মহম্মদ আজহারউদ্দিনের নামে স্ট্যান্ড, সন্ধ্য়ায় উদ্বোধন
হায়দরাবাদ স্টেডিয়ামে মহম্মদ আজহারউদ্দিনের নাম স্ট্যান্ড, সন্ধ্য়ায় উদ্বোধন
আজ সন্ধ্য়ায় হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ শুরু আগে ওই স্টেডিয়ামে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা ঘরের ছেলে মহম্মদ আজহারউদ্দিনের নামে স্ট্যান্ড উদ্বোধন করা হবে।

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে প্রথমবার রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চলেছেন মহম্মদ আজহারউদ্দিন। তিনি যে চাপে থাকবেন, তেমন হওয়াটা স্বাভাবিক। তার মধ্যেই এই সম্মান পেয়ে তিনি যে আপ্লুত, তা ঘনিষ্ঠ মহলে জানাতে ভোলেননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তা বলে অত্যধিক আবেগে ভেসে যেতেও চান না আজহারউদ্দিন।
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে এক কর্তা জানিয়েছেন, স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ডটি মহম্মদ আজহারউদ্দিনের নামে নামাঙ্কিত হবে। ঠিক তার নিচেই রয়েছে ভারতীয় লেজেন্ড ভিভিএস লক্ষ্মণের নামে স্ট্যান্ড। আজ সন্ধ্য়ায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার আগে রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ছোট অনুষ্ঠানের আয়োজন করেছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এইচসিএ। সেখানেই ভারতের ব্যাটিং লেজেন্ড সুনীল গাভাস্কর, ওই স্টেডিয়ামে মহম্মদ আজহারউদ্দিনের নামে স্ট্যান্ডের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। ওই অনুষ্ঠানে আজহারউদ্দিনকে সম্বর্ধনা দেওয়া হবে বলে এইচসিএ সূত্রে খবর।












Click it and Unblock the Notifications