মিতালির অর্ধশতরানে ইংল্যান্ডের বিরুদ্ধে ভদ্রস্থ জায়গায় ভারত

ব্রিস্টলে মহিলাদের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ২০২ রানের টার্গেট রাখল ভারত। সর্বাধিক ৭২ রান করলেন অধিনায়ক মিতালি রাজ।

মিতালির অর্ধশতরানে ইংল্যান্ডের বিরুদ্ধে ভদ্রস্থ জায়গায় ভারত

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত তোলে ২০১ রান। ম্যাচের পঞ্চম ওভারের পঞ্চম বলে ১৪ বলে ১৫ রান করে আউট হন শেফালি। তিনটি বাউন্ডারি মেরেছেন। ক্যাথরিন ব্রান্টের শিকার হন দলের ২৩ রানের মাথায়। স্কোরবোর্ডে আর চার রান যোগ হওয়ার ফাঁকেই ফেরেন তাঁর ওপেনিং পার্টনার স্মৃতি মান্ধানা। ২৫ বলে ১০ রান করে আউট হন। এরপর দলের হাল ধরে পুণম রাউত ও মিতালি রাজ। পুণম করেন ৩২। সহ অধিনায়ক হরমনপ্রীত কৌর ১ রানে আউট হন।

মিতালির অর্ধশতরানে ইংল্যান্ডের বিরুদ্ধে ভদ্রস্থ জায়গায় ভারত

৮৪ রানে ৪ উইকেট পড়ার পর দীপ্তি শর্মাকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন মিতালি। পঞ্চম উইকেট জুটিতে ৬৫ রান যোগ করেন দুজনে। দীপ্তি করেন ৪৬ বলে ৩০। ৪৬ ওভারের তৃতীয় বলে দলের ১৮০ রানের মাথায় আউট হন মিতালি। ১০৮ বলে ৭২ রান করেন। গতকালই আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর পূর্ণ করা মিতালির ইনিংস সাজানো সাতটি বাউন্ডারি দিয়ে। একদিনের আন্তর্জাতিকে এটি তাঁর ৫৫তম অর্ধশতরান। পূজা বস্ত্রকার ১৫ ও তানিয়া ভাটিয়া ৭ রান করেন। শিখা পাণ্ডে ৩ ও ঝুলন গোস্বামী অপরাজিত থাকেন ১ রানে। টেস্টের পর একদিনের আন্তর্জাতিকেও দাপট দেখালেন সোফি এক্লেসটোন। ৪০ রানের বিনিময়ে তিনি নেন ৩ উইকেট। ব্রান্ট ও শ্রাবসোল দুটি করে উইকেট দখল করেন।

মিতালির অর্ধশতরানে ইংল্যান্ডের বিরুদ্ধে ভদ্রস্থ জায়গায় ভারত

১৭ বছর ১৫০ দিনের মাথায় ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল শেফালি ভার্মার। তিনিই এখন ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার যিনি এত কম বয়সে তিন ফরম্যাটেই খেললেন। ব্রিস্টলে খেলা শুরুর আগে তাঁর হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন অধিনায়ক মিতালি রাজ। সেই ছবি বিসিসিআইয়ের টুইটারে পোস্ট করা হয়েছে। বিশ্বে মহিলা ক্রিকেটে শেফালির আগে কম বয়সে তিন ফরম্যাটে খেলার এমন নজির রয়েছে ইংল্যান্ডের সারা টেলর ও অস্ট্রেলিয়ার এলিস পেরি-র। পুরুষদের ক্রিকেট ধরলে এই নিরিখে শেফালি এখন পঞ্চম স্থানে।

ছবি- বিসিসিআই টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+