ক্রিকেটার হতে চাওয়া ৬ বছরের ফাতিমা পেল মিতালির সমর্থন ও আশ্বাস, ভিডিও ভাইরাল

ক্রিকেটার হতে চাওয়া ৬ বছরের ফাতিমা পেল মিতালির সমর্থন ও আশ্বাস, ভিডিও ভাইরাল

তিন বছরের ভাইকে ক্রিকেট শেখাতে দেখে তারও ইচ্ছা হয়েছিল। তাই তো বাবার কাছে গিয়ে শিশুকন্যার প্রশ্ন ছিল, মেয়ে বলেই কি তাঁর প্রতিভাকে ছোট করে দেখা হচ্ছে? ফলে আর দেরি করেনি সেই বাবাও। মান ভাঙিয়ে প্যাড-গ্লাভস-হেলমেট পরিয়ে মেয়েকে দাঁড় করিয়ে দেন উইকেটের সামনে। যার প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন স্বয়ং মিতালি রাজও। কেরলের কোঝিকোড়ের বাসিন্দা ৬ বছরের মেহেক ফাতিমাকে ক্রিকেট সংক্রান্ত সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক।

মেহেকের ভিডিও ভাইরাল

৬ বছরের মেহেক ফাতিমার ব্যাটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দ্য বেটার ইন্ডিয়া নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। যেখানে তাঁকে প্যাজ-গ্লাভস-হেলমেট পরে ব্যকরণ মেনে অবলীলায় স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, পুল করতে দেখা গিয়েছে। যা দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। ঝড়ের গতিতে সেই ভিডিও ভাইরালও হয়েছে।

মিতালির দৃষ্টি আকর্ষণ

মিতালির দৃষ্টি আকর্ষণ

৬ বছরের মেহেক ফাতিমার প্রতিভা দেখে মুগ্ধ হন বিজেপি নেতা কুনাল সারাঙ্গি। তিনি ওই খুদের ব্যাটিংয়ের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রি-পোস্ট করেছেন। দৃষ্টি আকর্ষণের জন্য ওই পোস্টটিতে মিতালি রাজকে ট্যাগও করেন ওই বিজেপি নেতা। যার উত্তর দিকে বিন্দুমাত্র দেরি করেননি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক।

কী বলেছেন মিতালি

৬ বছরের মেহেক ফাতিমার ইচ্ছাশক্তি এবং প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন মিতালি রাজ। পাল্টা টুইটে তিনি লিখেছেন, খুদের সঙ্গে তাঁর সমর্থন এবং শুভেচ্ছা রয়েছে। মেয়েরা ক্রীড়াক্ষেত্রে নিজেদের আগ্রহ দেখালে, তিনি তাদের সমর্থনের জন্য তৈরি থাকেন বলেও জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি। ক্রিকেট সংক্রান্ত কোনও প্রয়োজন থাকলে তা তাঁকে জানানোর জন্য ফাতিমার অভিভাবকদের অনুরোধ করেছেন মিতালি।

ভারত বনাম ইংল্যান্ড

ভারত বনাম ইংল্যান্ড

আগামী ১৬ জুন ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। এরপর দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে ও টি২০ সিরিজ হবে। সে উপলক্ষ্যে ইংল্যান্ডে নিবিষ্ট হয়ে প্রস্তুতি সারছেন ওমেন ইন ব্লু। সেই ব্যস্ততার মধ্যেও মিতালি রাজের ভূমিকায় সন্তুষ্ট হয়েছেন ক্রিকেট প্রেমী থেকে নেটিজেনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+