মহিলা ক্রিকেটে 'আচ্ছে দিনে'-র আশায় ভারত অধিনায়ক মিতালি রাজ
ভারতীয় মহিলা ক্রিকেটে ভাল সময় আসছে আশা করছেন মিতালি রাজ।
ভারতীয় মহিলা ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আশাবাদী মিতালি রাজ। মহিলা বিশ্বকাপে রানার্স দল বুধবারই মুম্বইতে ফেরে। বিসিসিআই এদিন বিশেষ সম্বর্ধনা-র আয়োজন করেছিল। সেখানেই ফের একবার নিজের সতীর্থদের উচ্ছ্বিসত প্রশংসা অধিনায়ক মিতালির গলায়।

এদিন মিতালি রাজ জানিয়েছেন, 'ভারতীয় মহিলা ক্রিকেটে এটা ভাল সময়ের শুরু। ' মিতালির মতে শেষ দু সপ্তাহ ধরে ভারতীয় মহিলা দলকে নিয়ে রীতিমতো আলোচনা হয়েছে। ভারতীয় মহিলা দল্র অধিনায়কের মতে আসলে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরই গোটা দেশের ক্রিকেট ফ্য়ান তাঁদের নজরে রাখতে শুরু করেন। তাঁর এও মত ওই ম্যাচ ভারতীয় দলের সদস্যদের আত্মবিশ্বাস দারুণ বাড়িয়ে দিয়েছিল।
Captain @M_Raj03 addressing the media in Mumbai #TeamIndia pic.twitter.com/8LOtHhgN6M
— BCCI Women (@BCCIWomen) July 26, 2017
ফের একবার আইপিএল প্রসঙ্গে নিজের মতে অনড় ভারতীয় মহিলা দলের অধিনায়ক। তাঁর মতে এটাই আদর্শ সময় মহিলা ক্রিকেটে আইপিএল শুরু করার। কিন্তু তিনি এও জানিয়েছেন এ বিষয়ে পুরো সিদ্ধান্ত নেবে বিসিসিআই। নিজের অধিনায়কত্ব নিয়ে আত্মবিশ্বাসী মিতালি। মিতালি জানিয়েছেন, 'আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি দলকে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছি। পাশাপাশি আমার দলও দারুণ। তাঁর দল যত ভাল অধিনায়কও ঠিক ততটাই ভাল।'

এদিকে লর্ডসের স্পোর্টস মিউজিয়ামের জন্য বিশ্ব ক্রিকেটে মহিলাদের বিভাগে সর্বোচ্চ রান সংগ্রাহক মিতালি নিজের ফাইনালের টি শার্টটি দিয়েছেন। একইরকম ভাবে সীমায়িত ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী ঝুলনও নিজের টি শার্টটি দিয়েছেন।












Click it and Unblock the Notifications