Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আমিরের অবসর নিয়ে মুখ খুললেন কোচ আর্থার, পাক টেস্ট দলের অধিনায়ক হতে পারেন আজহার!

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতা সত্ত্বেও ফের মিকি আর্থারকেই পাকিস্তান ক্রিকেট দলের কোচ রাখা হতে পারে। সেই খবর চাউর হতেই পাক টেস্ট দল থেকে বাঁ-হাতি পেসার মহম্মদ আমিরের অবসর নিয়ে আর্থারকে প্রশ্ন করা হয়।

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতা সত্ত্বেও ফের মিকি আর্থারকেই পাকিস্তান ক্রিকেট দলের কোচ রাখা হতে পারে। সেই খবর চাউর হতেই পাক টেস্ট দল থেকে বাঁ-হাতি পেসার মহম্মদ আমিরের অবসর নিয়ে আর্থারকে প্রশ্ন করা হয়। তিনি যা উত্তর দিলেন, তাতে মন ভেঙে গেছে বহু ক্রিকেট প্রেমীর।

অনেক চেষ্টা করেছি

অনেক চেষ্টা করেছি

পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট ম্যাচে ১১৯ উইকেট নেওয়া মহম্মদ আমিরকে এখনই অবসর নিতে না করেছিলেন কোচ মিকি আর্থার। আমিরেরের ওই সিদ্ধান্তে তিনি অবাক হয়েছিলেন বলেও জানিয়েছেন আর্থার। তবু হাল না ছেড়ে তিনি এবং পাকিস্তান দলের বাকি ক্রিকেটাররা আমিরকে অন্তত ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে থাকার আবেদন জানিয়েছিলেন বলে দাবি মিকি আর্থারের। কিন্তু আমির নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন বলেও জানিয়েছেন পাকিস্তানের হেড কোচ। তাঁর কথায়, আমিরের মধ্যে এখনও প্রচুর ক্রিকেট বাকি আছে। তিনি এখনও পাঁচ বছর ২২ গজে কম্পন ধরাতে পারতেন বলেও মনে করেন আর্থার।

পাকিস্তানের টেস্ট অধিনায়ক

পাকিস্তানের টেস্ট অধিনায়ক

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। ঠিক হয়, ওয়ান ডে এবং টেস্টে পাক ক্রিকেট দলে আলাদা অধিনায়ক বাছা হবে। সেক্ষেত্রে সরফরাজ আহমেদকে সীমিত ওভারের অধিনায়ক বানিয়ে টেস্টে অভিজ্ঞ আজহার আলিকে পাকিস্তান ক্রিকেট দলের নেতা বাছা হতে পারে বলে পিসিবি সূত্রে খবর।

কোচ মিকি আর্থার

কোচ মিকি আর্থার

ইংল্য়ান্ড বিশ্বকাপের লিগ টেবিলে পঞ্চম স্থানে দৌড় শেষ করে পাকিস্তান। তা সত্ত্বেও দীর্ঘদিন দলের সঙ্গে থাকা অভিজ্ঞ মিকি আর্থারকেই পাকিস্তানের কোচ বাছা হতে পারে বলে পিসিবি সূত্রে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+