স্মিথ আইপিএল ২০২১ না খেললে অবাক হবেন না ক্লার্ক, কারণও জানালেন প্রাক্তন অজি অধিনায়ক

স্মিথ আইপিএল ২০২১ না খেললে অবাক হবেন না ক্লার্ক, কারণও জানালেন প্রাক্তন অজি অধিনায়ক

বিশ্বের এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথের প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির অবহেলায় অবাক হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। বলেছেন, মনের দুঃখে স্মিথ আগামী আইপিএল না খেললে তিনি অবাক হবেন না। ক্লার্কের মতে, স্মিথের মতো ব্যাটসম্যানের জন্য আইপিএল ২০২১-এর নিলামে আরও বেশি দর ওঠা উচিত ছিল।

কী বললেন ক্লার্ক

কী বললেন ক্লার্ক

গত আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। দল তো বটেই, ব্যাটসম্যান স্মিথের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। ফলে আইপিএল ২০২১-এর মিনি নিলামের আগে অস্ট্রেলিয় ক্রিকেটারকে ছেড়েই দেয় রাজস্থান রয়্যালস। নিলাম মঞ্চেও একটি মাত্র দল ছাড়া স্মিথকে কিনতে তেমন কেউ আগ্রহ না দেখানোয় অবাক হয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাঁর কথায়, টি-টোয়েন্টিতে ততটা দক্ষ না হলেও স্টিভ স্মিথ বিশ্বের বর্তমান প্রজন্মের তিন সেরা ক্রিকেটারের একজন। সে নিরিখে স্মিথের আরও বেশি দর পাওয়া উচিত ছিল বলে মনে করেন ক্লার্ক।

আইপিএল না খেললে অবাক হওয়ার কিছু নেই

আইপিএল না খেললে অবাক হওয়ার কিছু নেই

এই অপমানের পর স্টিভ স্মিথের আইপিএল ২০২১ খেলা কঠিন হয়ে যাবে বলে মনে করেন মাইকেল ক্লার্ক। চরম মুহুর্তে চোট-আঘাতের কারণ দর্শীয়ে প্রাক্তন অজি অধিনায়ক ভারতগামী বিমানে না ওঠার সিদ্ধান্ত নিলে তিনি অবাক হবেন না বলেও জানিয়েছেন ক্লার্ক।

দিল্লিতে স্টিভ স্মিথ

দিল্লিতে স্টিভ স্মিথ

আইপিএল ২০২১-এর আগে স্টিভ স্মিথকে ছেড়ে দেয় রাজস্থান রয়্যালস। তাই তাঁকে মিনি নিলামে অংশ নিতে হয়। ২ কোটি টাকা বেস প্রাইস থাকা সত্ত্বেও স্টিভকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি দলগুলি। শেষেমেশ ২.২ কোটি টাকায় তাঁকে কেনে দিল্লি ক্যাপিটালস।

আইপিএলে স্টিভ স্মিথ

আইপিএলে স্টিভ স্মিথ

আইপিএলে এখনও পর্যন্ত ৯৫টি ম্যাচ খেলে ২৩৩৩ রান করেছেন স্টিভ স্মিথ। আইপিএল ২০২০-তে রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৪টি ম্যাচ খেলে ৩১১ রান করেছেন প্রাক্তন অজি অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+