ময়াঙ্ক আইসিসি-র বিচারে সেরার দৌড়ে! সেতার-ড্রাম বাজিয়ে বিরাটদের স্বাগত জানাল কেপ টাউন, দেখুন ভিডিও

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কেপ টাউনে পা রাখল ভারতীয় দল। বৃষ্টিবিঘ্নিত টেস্টেও চার দিনে জয় ছিনিয়ে নিয়ে জোহানেসবার্গে সিরিজে সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা। নতুন বছরের প্রথম টেস্টেই জিতে ডিন এলগারের দল বাড়িয়ে নিয়েছে আত্মবিশ্বাস। কিন্তু ভারতীয় শিবিরে বড় স্বস্তি, বিরাট কোহলি প্রথম একাদশে ফিরছেন।

এদিনই বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় জোহানেসবার্গ থেকে বিমানে ভারতীয় দলের কেপ টাউনে পৌঁছানোর ভিডিও পোস্ট করা হয়েছে। সেঞ্চুরিয়নে টেস্ট জেতার পর ভারতীয় দল যে রিসর্টে ছিল সেখানে ড্রাম বাজিয়ে রিসর্ট-কর্মীদের সঙ্গে টেস্ট জয়ের সেলিব্রেশনে মেতেছিল ভারতীয় দল। বর্ষশেষের সেলিব্রেশনের ছবি, ভিডিও শেয়ার করা হয়েছিল। কিন্তু জোহানেসবার্গে টেস্টে পরাজিত হওয়ার পর এদিনই বিরাটদের দলের ভিডিও পোস্ট করা হলো। রবি ও সোমবার অনুশীলন সেরে ভারতীয় দল মঙ্গলবার থেকে টেস্ট খেলতে নামবে। সেদিন আবার বিরাট কোহলির কন্যা ভামিকার জন্মদিন। কেপ টাউনে ভারতীয় দলকে যেমন দক্ষিণ আফ্রিকার সংস্কৃতি মেনে ড্রাম বাজিয়ে স্বাগজ জানানো হয়েছে, তেমনই টিম হোটেলে সেতার বাদকও ছিলেন বিরাটদের স্বাগত জানাতে।

বিরাটদের স্বাগত জানাল কেপ টাউন, দেখুন ভিডিও

ভারতের প্রথম একাদশে বিরাট কোহলি এলে হনুমা বিহারী যে বাদ পড়তে চলেছেন সেই ইঙ্গিত মিলেছে হেড কোচ রাহুল দ্রাবিড়ের কথায়। লাগাতার ব্যর্থ ঋষভ পন্থের জায়গায় সিরিজ নির্ণায়ক কেপ টাউন টেস্টে ঋদ্ধিমান সাহাকে খেলানোর দাবিও উঠছে। তবে মহম্মদ সিরাজের ফিটনেস নিয়ে সংশয় থাকায় তাঁকে কেপ টাউনে খেলানোর ঝুঁকি ভারত নেবে না বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে উমেশ যাদব বা ইশান্ত শর্মার ভাগ্য খুলতে পারে। অভিজ্ঞ ইশান্তকে খেলানোর পক্ষে সওয়াল করেছেন প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত।

ময়াঙ্ক আইসিসি-র বিচারে সেরার দৌড়ে

এদিকে, কেপ টাউন টেস্টের আগেই ময়াঙ্ক আগরওয়ালের জন্য খুশির খবর। ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ভারতের ওপেনারকে রাখা হয়েছে। তাঁর সঙ্গে দৌড়ে রয়েছেন মিচেল স্টার্ক ও আজাজ প্যাটেল। রোহিত শর্মা, লোকেশ রাহুল, শুভমান গিলদের অনুপস্থিতিতে ময়াঙ্ক আগরওয়াল নিউজিল্যান্ড টেস্ট সিরিজে দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন। দক্ষিণ আফ্রিকাতেও দুটি টেস্টে তিনিই রাহুলের সঙ্গে ওপেন করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টে তিনি ৬৯ গড় রেখে ২৭৬ রান করেন। দুটি অর্ধশতরান ও একটি শতরান করেছিলেন। মুম্বই টেস্টে ১৫০ ও ৬২ রান করেন, ভারতকে ওই টেস্ট ও সিরিজ জেতানোর অন্যতম কারিগর ম্যাচের সেরাও হয়েছিলেন। সেঞ্চুরিয়ন টেস্টেও প্রোটিয়াদের আক্রমণ সামলে তিনি ৬০ রান করেছিলেন প্রথম ইনিংসে, লোকেশ রাহুলের সঙ্গে তাঁর জুটিতে ওঠে রেকর্ড ১১৭ রান।

নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ইনিংসে ১০ উইকেট পান মুম্বই টেস্টে। প্রথম ইনিংসে এই নজির আর কারও নেই, ওই টেস্টে তিনি নেন ১৪টি উইকেট। আইসিসির ডিসেম্বর মাসের সেরা হওয়ার দৌড়ে থাকা স্টার্ক প্রথম তিনটি অ্যাশেজ টেস্টে ১৪টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১১৭ রান করেন, গড় ৫৮.৫০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+