IPL:আইপিএলের শেষ পর্বে মার্ক উডকে ছাড়াই খেলতে হবে লখনউ সুপার জায়ান্টসকে
আইপিএলের শেষ পর্বে মার্ক উডকে পাবে না লখনউ সুপার জায়ান্টস।পারিবারিক প্রয়োজনেই আইপিএল শেষের আগেই দেশে ফিরে যাবেন ব্রিটিশ এই তারকা পেসার। ফলে লখনউ নক আউট পর্বে উঠলে উডকে ছাড়াই মাঠে নামতে হবে।
আইপিএলে দুরন্ত ছন্দে আছেন মার্ক উড। সুপার জায়ান্টসদের হয়ে এখনও পর্যন্ত ৪ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন ইংল্যান্ড দলের এই পেসার।অসুস্থ থাকায় লখনউ দলের হয়ে শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি উড। আশা করা হচ্ছে খুব দ্রুতই আইপিএলের ম্যাচে ফিরতে পারবেন ব্রিটিশ তারকা পেসার।

মে মাসের শেষ অথবা জুন মাসের প্রথম দিকেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তাঁর স্ত্রী। পরিবারে পাশে থাকতেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্ক উড। তবে কবে তিনি ফিরবেন তা এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি লখনউ দলের পক্ষ থেকে।

আইপিএলে প্লে অফ পর্বে তাঁর খেলা হবে না, পাশাপাশি গ্রুপ লিগের শেষ দিকে দু-একটা ম্যাচেও উডকে ছাড়াই নামতে হতে পারে কে এল রাহুলের দলকে।
আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে আইপিএলের নক আউট পর্ব। ফাইনাল হবে ২৮শে মে। নক আউট পর্বে ইংল্যান্ড ক্রিকেটারদের খেলার সম্ভাবনা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। কারণ আগামী পয়লা জুন থেকে লন্ডনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট ম্যাচ রয়েছে। এই পরিস্থিতিতে আইপিএলের শেষ পর্বে ব্রিটিশ ক্রিকেটারদের খেলা নিয়ে সন্দেহ আছে।

আইপিএলে সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিন নম্বরে আছে লখনউ।












Click it and Unblock the Notifications