Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manoj-Farheen Love Story: লিভ-ইনের পর সন্তানদের উপস্থিতিতে বিয়ে! প্রভাকর মাধুরী-সদৃশ নায়িকার প্রেমে পড়েন জিমে

Manoj-Farheen Love Story: মহম্মদ আজহারউদ্দিন থেকে বিনোদ কাম্বলি, দীনেশ কার্তিক কিংবা জাভাগল শ্রীনাথ- ভারতীয় ক্রিকেটারদের অনেকেই দু-বার বিয়ে করেছেন। আজহারের তৃতীয় বিয়ে নিয়েও জল্পনা ছিল।

এই তালিকায় রয়েছেন আরেকজন। মনোজ প্রভাকর। প্রথম স্ত্রী সন্ধ্যার সঙ্গে যখন দাম্পত্যে নানা সমস্যা দেখা দিয়েছে, তখনই তাঁর আলাপ হয়েছিল দক্ষিণ ভারতে জনপ্রিয়তার পর বলিউডে পা রেখেই হিট ছবি উপহার দেওয়ার নায়িকার।

মনোজ প্রভাকরের বিয়ে ফারহিনের সঙ্গে

ফারহিন, যিনি দক্ষিণ ভারতীয় ছবির জগতে পরিচিত বিন্দিয়া নামে। বলিউডে তাঁর যেমনই ঝড়ের গতিতে উত্থান, ঠিক তেমনই আচমকা হারিয়ে যাওয়া। ১৯৯২ সালে রোহিত রায়ের বিপরীতে জান তেরে নাম ছবিতে নজর কাড়েন। মাধুরী দীক্ষিতের সঙ্গে অনেকটাই মিল ছিল। ফলে তাঁকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়।

মনোজ প্রভাকরের বিয়ে ফারহিনের সঙ্গে

১৯৯২ সাল থেকে ১৯৯৭ সাল অবধি হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালাম ছবি করেছেন। অক্ষয় কুমার, কমল হাসানের বিপরীতেও অভিনয় করেন। শাহরুখ খানের সঙ্গে বাজিগরের অফার পেয়েও ডেট না থাকায় ছেড়ে দিতে হয়েছিল। সেই নায়িকাই বোল্ড করে দিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ প্রভাকরকে। শত্রুঘ্ন সিনহাও ফারহিনকে বলেছিলেন, তাঁকে দেখতে সুচিত্রা সেনের মতো!

প্রভাকরের অভিষেক ১৯৮৪ সালে। ১৯৯৫ সালে শেষ টেস্ট খেলেন। ১৯৯৬ সালে খেলেন শেষ ওডিআই। টেস্টে ৯৬ উইকেট নিয়েছেন, শতরানও রয়েছে। ওডিআই উইকেটের সংখ্যা ১৫৭। প্রথম শ্রেণির ক্রিকেটে দিল্লির এই ক্রিকেটারের ৩৮৫টি উইকেট রয়েছে, লিস্ট এ-তে ২৬৯। টেস্টে ১৬০০, ওডিআইয়ে ১৮৫৮ রান রয়েছে। প্রথম শ্রেণিও লিস্ট এ শতরান যথাক্রমে ২০ ও ৪টি।

মনোজ প্রভাকরের বিয়ে ফারহিনের সঙ্গে

১৯৯৩ সালে জিমে প্রথম আলাপ ফারহিনের সঙ্গে। মনোজ জিমে গিয়েছিলেন, সকলে অটোগ্রাফ নেন। ফারহিন ক্রিকেট দেখতেন না। চিনতে পারেননি। পরে জানতে পারেন মনোজ ভারতীয় দলের ক্রিকেটার। পরে যেদিন দেখা হয় সেদিন মনোজের ফারহিন তাঁকে না চিনতে পারার জন্য দুঃখপ্রকাশ করেন। প্রভাকর জানান তিনি ফারহিনকে চিনেছেন।

এই কথোপকথনের পরদিনই প্রভাকর কফি খাওয়ার অফার করেন ফারহিনকে। বন্ধুত্বের সেই শুরু। বয়সে বড় স্ত্রী সন্ধ্যার সঙ্গে ব্যক্তিগত জীবনে ঝড়ঝাপটা চলছে মনোজের। ফারহিন আবার বছর দশেকের ছোট। এই বন্ধুত্ব থেকেই প্রেমের শুরু। ফারহিন অনুভব করেন, মনোজকে নানা বিষয়ে সাপোর্ট দিতে পারছেন। মনোজের জীবনে থাকা প্রয়োজন।

শোনা গিয়েছিল মনোজ ডিভোর্সের আগে থেকেই ফারহিনের সঙ্গে লিভ-ইন করতে শুরু করেন। এমনও শোনা গিয়েছিল সন্তানের জন্মের পর ফারহিনকে ছেড়ে মনোজ ফিরে গিয়েছেন সন্ধ্যার কাছে। ম্যাচ গড়াপেটার মতো অভিযোগেও বিদ্ধ হয়ে নির্বাসিত হন প্রভাকর। এক সাক্ষাৎকারে ফারহিন বলেন, মুসলিম আইন মেনে তাঁদের বিয়ে হয়েছিল ১৯৯৪ সালে।

মনোজ প্রভাকরের বিয়ে ফারহিনের সঙ্গে

ফলে হিন্দু আইন অনুসারে বিয়ে হয়নি তখনও। তাই লিভ-ইন বলাই যায়। কিন্তু আচমকাই চলচ্চিত্র জগৎ থেকে হারিয়ে যান ফারহিন। ফারহিন সাক্ষাৎকারে বলেন, আমি যেটা করি ১০০ শতাংশ দিয়ে থাকি। মনোজের খেলার সময় তাঁর সঙ্গে সেখানে যেতাম। ফলে ফিল্মের ডেট দেওয়া সম্ভব হয়নি। তবে অনেকের সঙ্গে যোগাযোগ ছিল, হারিয়ে যাইনি।

২০০৮ সালে মনোজ প্রভাকরের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পরের বছর ফারহিনকে হিন্দু মতে বিয়ে করেন প্রভাকর। ততদিনে ফারহিন ও মনোজের দুই সন্তানেরও জন্ম হয়েছে। প্রথম পক্ষের পুত্রও মনোজের সঙ্গেই থাকতেন। হিন্দু মতে যখন বিয়ে হয় তখন সন্তানরাও উপস্থিত। সন্তানরাও মনে করেন মায়ের সঙ্গে মাধুরীর মিলের কথা।

সন্তানদের প্রতি খেয়াল রাখতে টিভি সিরিয়ালে নামার প্রস্তাবেও সাড়া দিতে পারেননি ফারহিন। প্রভাকর ও ফারহিনের দুই পুত্র রাহিল ও মানবংশ। মনোজের প্রথম পক্ষের সন্তান রোহনের বিয়েও ঠিক করেছেন ফারহিন। মনোজ ও ফারহিন ঠাকুরদা-ঠাকুমাও হয়ে গিয়েছেন। সবমিলিয়ে বহু ঘাত-প্রতিঘাত সামলে বিয়ের পর তাঁরা সুখেই আছেন।

(ছবি- ফারহিন প্রভাকরের ফেসবুক)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+