মনজোতে মন মজে ভারতীয়দের, ফাইনালে শতরান করে নায়ক দিল্লির ক্রিকেটার
ভারতীয় ক্রিকেটার -রা ফের একবার বিশ্বসেরা। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বসেরা পৃথ্বী শ-রা। ফাইনালের নায়ক মনজোত কালরা। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে শত
ভারতীয় ক্রিকেটার -রা ফের একবার বিশ্বসেরা। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বসেরা পৃথ্বী শ-রা। ফাইনালের নায়ক মনজোত কালরা। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে শতরানের নজির গড়লেন দিল্লির মনজোত।

এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে নিজের সেরা পারফরম্যান্স দিয়েছিলেন মনজোত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৮৬ রান করেছিলেন মনজোত। তবে তারপর সেভাবে ঝলসে ওঠেনি অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলের ওপেনারের ব্যাট। পাকিস্তানের বিরুদ্ধে ছন্দে ছিলেন , কিন্তু অর্ধশতরানের তিন রান আগেই আউট হয়ে যান তিনি।

ফাইনালে আর কোনও ভুল করেননি তিনি। প্রতিপক্ষ বোলারদের প্রথম পর্বের ম্যাচে ভালোই বুঝে নিয়েছিলেন। আর সেটাই এদিন ফের একবার অ্যাপ্লাই করেছেন। আর তাই ফাইনালে ১০১ রানে অপরাজিত থাকতে পারলেন তিনি। ১০২ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে রয়েছে ৮ টি চার ও ৩ টি ছয়। স্বাভাবিকভাবেই ৩৮.৫ ওভারে তাঁর ব্যাটিংয়ের সুবাদেই ভারত ম্যাচ জিতে যায়।

এর আগে বিশ্বকাপ ফাইনালে একমাত্র অনুর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেটার শতরান করেছেন তিনি উন্মুক্ত চাঁদ। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১২ সালে ১১১ রান করেছিলেন। এছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১০০ করেননি। মনজোত হলেন দ্বিতীয় ক্রিকেটার।
এদিকে ম্যাচ জয়ের নায়কও উচ্ছ্বসিত , তিনি জানিয়েছেন, 'আমি দারুণ উপভোগ করেছি। খেলার পরিস্থিতি ভালো ছিল। উইকেট শক্ত ছিল না। ফ্ল্যাট উইকেট ব্যাটে বল আসছিল। দলে দারুণ পরিবেশ আমি উপভোগ করেছি। '
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications