'দলগত প্রচেষ্টা'কে কুর্নিশ, ভারতের জয় থেকে যেন অনুপ্রেরণা খুঁজলেন মমতা বন্দ্যোপাধ্যায়
প্রথম টেস্টে শোচনীয় হারের পর দলের সঙ্গে ছিলেন না বিরাট কোহলি। চোটের জন্যে ছিলেন না বুমরা, সামি, ঈশান্ত, অশ্বিন। কিন্তু ঋষভ, সিরাজ, শার্দুলরা দেখিয়ে দিলেন তাঁরা তৈরি। গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তিনবার বর্ডার-গাভাসকার ট্রফি জিতল ভারত। আর এই ঐতিহাসিক জয়ের পরই বিভিন্ন মহল থেকে ভারতীয় দলের জন্যে শুভেচ্ছাবার্তা পাঠান প্রধানমন্ত্রী মোদী, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ বিভিন্ন মহলের বিশিষ্ট জনেরা। পিছিয়ে ছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এদিন এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট ম্যাচ এবং টেস্ট সিরিজ জেতায় ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা। আমরা সবাই খুব গর্বিত এই দলগত প্রচেষ্টার ফলে। জয় হিন্দ।' মমতার এই বার্তা যেন তাঁর নিজের দলকেও অনুপ্রেরণা দেওয়ার জন্যে। যেন দলগত ভাবে লড়াই করতে পারলে যেকোনও পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো যায়। যেভাবে ভারত একের পর এক বড় নাম হারিয়েও শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছে, একুশের নির্বাচনে সেভাবেই ঘুরে দাঁড়াতে মরিয়া মমতার তৃণমূল। এদিকে এদিন ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী সহ বিভিন্ন রাজনৈতিক নেতারাও।
এদিন ব্রিসবেনে শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০১৮ সালে তৈরি করা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায় টিম ইন্ডিয়া৷ ২-১ ফলাফলে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখল অজিঙ্ক রাহানেরা৷ ষেখানে ম্যাচ জেতানো ইনিংস খেললেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ৷ তাছাড়া প্রথমদিকে শুভমন ও পূজারা দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এছাড়া ভারতীয় অনভিজ্ঞ তরুণ বোলিং লাইন আপের দুর্দান্ত পারফরম্যান্সে ম্য়াচে কামব্য়াক করে ভারত৷ টেস্ট কেরিয়ারে নিজের প্রথম ৫ উইকেট নেন মহম্মদ সিরাজ। ম্যাচে ৭ উইকেট নেন শার্দুল ঠাকুরও। প্রথম ইনিংসে ব্যাটেও দুর্দান্ত ছিলেন তিনি। ব্যাটে-বলে সবার নজর কেড়েছেন ওয়াশিংটন সুন্দরও।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications